ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ২১:৫০:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

দেশব্যাপী বিএনপির ডাকা হরতাল চলছে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪২ এএম, ৩০ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আজ সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশব্যাপী চলছে বিএনপির হরতাল।

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ছয়টায় এ হরতাল শুরু হয়।

এর আগে গতকাল বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আজকের সকাল-সন্ধ্যা হরতাল সফলে দলের নেতাকর্মীদের আহ্বান জানিন।

তিনি বলেন, ‘বিএনপিসহ সমমনা দলগুলো দুর্জয় গতিতে জীবনবাজি রেখে শান্তিপূর্ণ এসব কর্মসূচি পালন করছে। সরকারের রক্তচক্ষু, গ্রেপ্তার অভিযান, নিষ্ঠুর দমন-পীড়নের মধ্যেও অকুতোভয় নেতাকর্মীরা তাদের মিছিল অব্যাহত রেখেছে।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার পদত্যাগসহ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো এবং বিএনপির মহাসচিবসহ সব নেতাকর্মীর মুক্তির দাবিতে চলমান অবরোধ ও হরতাল কর্মসূচি সফল করতে সবাই এগিয়ে আসুন।’