দেশে আরও একজন করোনায় আক্রান্ত, মোট সুস্থ ১৯
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৭ পিএম, ৩০ মার্চ ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) গত দুইদিনে দেশে কোনো রোগী শনাক্ত না হলে নতুন করে একজন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এছাড়া এক চিকিৎসক ও নার্সসহ নতুন করে চারজন সুস্থ হয়েছেন।এই নিয়ে আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন ১৯ জন।
সোমবার (৩০ মার্চ) দুপুরে অনলাইন লাইভ ব্রিফিংয়ে এই তথ্য জানান সংস্থাটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।সংবাদ সম্মেলনে গত ২৪ ঘণ্টার করোনার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হয়।
দেশে ২৬ হাজারের বেশি মানুষ কোয়ারেন্টাইনে আছেন জানিয়ে মীরজাদী সেব্রিনা বলেন, গত ২৪ ঘণ্টায় আরো ১৫৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে একজনের দেশে করোনাভাইরাস শনাক্ত হয়। তিনি একজন নারী। তাকে নিয়ে দেশে আজ পর্যন্ত ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি বলেন, করোনায় আক্রান্তদের মধ্যে নতুন করে আরও চারজন করোনা মুক্ত হয়েছে। তাদের মধ্যে একজন চিকিৎসক ও একজন নার্সও আছে। চারজন নিয়ে মোট ১৯ জন করোনা থেকে সুস্থ হলেন।
অত্যাবশ্যক কাজ থাকলে মাস্ক পড়ে ঘর থেকে বের হওয়ার আহ্বান জানিয়ে আইইডিসিআরের পরিচালক জানান, ১০ দিনের জন্য আমরা সামাজিক বিচ্ছিন্নকরণের যে কার্যক্রম শুরু করেছি তা সবাইকে মেনে চলতে হবে। সবাইকে ঘরে থাকতে হবে।কারও মধ্যে করোনার উপসর্গ দেখা দিয়ে তাকে হাসপাতালে না গিয়ে হটলাইনে যোগাযোগ করতে হবে।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে তিনজনকে শনাক্ত করা হয়। তখন বলা হয়, এই তিনজনের মধ্যে দুজন ইতালি থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। তাদের কাছ থেকে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। এরপর দেশে আরও ৪৫ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়।গত ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্তদের মধ্যে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর আরও চারজন অচেনা ভাইরাসটিতে মারা যান।
এদিকে, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ লক্ষ ১৭ হাজার ৯৭৬ জন। আর সর্বশেষ হিসাব অনুযায়ী, করোনায় বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা ৩৩ হাজার ৮৮৩। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৫০ হাজার ৯১৪ জন।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











