দেশে ই-কমার্স নব দিগন্ত উন্মোচন করেছে : স্পিকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:২৪ পিএম, ১৪ মে ২০১৮ সোমবার
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, ডিজিটাল বাংলাদেশে ই-কমার্স এক নবদিগন্ত উন্মোচন করেছে। ইন্টারনেট সুবিধাকে কাজে লাগিয়ে বাংলাদেশের অনলাইন ব্যবসা প্রসারিত হচ্ছে।
আজ সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে গুজ লিমিটেড আয়োজিত গুজ ইয়োরর্স ডট কম-এর ই-কমার্স পোর্টাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
স্পিকার বলেন, বিশ্বব্যাপী চামড়াজাত পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। তাই বাংলাদেশে তৈরি এ পণ্য আন্তর্জাতিক মানের হওয়া প্রয়োজন। বাংলাদেশী চমড়াজাত পণ্য আন্তর্জাতিক বাজারে শ্রেষ্ঠত্ব অর্জন করবে। পণ্যের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি পণ্যের মূল্য নির্ধারণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে সঠিক মূল্য নিরুপিত হলে এবং মানের বিষয়ে আপোষ না করলে সেই পণ্য বাজারকে আকৃষ্ট করে এবং দীর্ঘ মেয়াদে টেকসই হয় বলেও উল্লেখ করেন তিনি।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও নারী উদ্যোক্তা তৈরী করতে নারীবান্ধব নীতি প্রণয়ন করেছে। ব্যাংকিং সুবিধা, জয়িতা প্রতিষ্ঠানসহ সরকারের সকল উদ্যোগ নারী উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখছে।
তিনি বলেন, সক্ষমতা ও সুযোগ করে দিলে সকল প্রতিবন্ধকতা মোকাবিলা করে নারী উদ্যোক্তারা এগিয়ে যাবে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক বিনা জামানতে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছে। ব্যাংক ঋণ সুবিধা নারী ক্ষমতায়ন ও নারী উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে নারী প্রশিক্ষণ ও সক্ষমতা বাড়াতে পারলে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট নারী উদ্যোক্তা ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মিতা বোস।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু






