ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১৫:৫৬:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

দেশে একদিনে আরও ২৩৪ জনের ডেঙ্গু শনাক্ত

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০২ পিএম, ১৬ জুন ২০২৫ সোমবার

প্রতীকি ছবি।

প্রতীকি ছবি।

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১১৯ জনই বরিশাল বিভাগের। যদিও এই সময়ে কারও মৃত্যু হয়নি। আজ সোমবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১১৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৯ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩২ জন, ঢাকা উত্তর সিটিতে ১৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ২৮ জন, খুলনা বিভাগে ৫ জন রয়েছেন। এছাড়াও রাজশাহী বিভাগে পাঁচ জন এবং ময়মনসিংহ বিভাগে একজন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ১৯০ জন ডেঙ্গু রোগী ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ৪৮৯ জন।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৬ হাজার ২২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ডেঙ্গুতে এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে।