দেশে করোনার নতুন রোগী নেই: আইইডিসিআর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৭ পিএম, ২৯ মার্চ ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) বাংলাদেশে নতুন করে আর কেউ আক্রান্ত হয়নি বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এই নিয়ে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা আগের ৪৮ জনই রয়েছে।
রবিবার (২৯ মার্চ) দুপুরে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে নভেল করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন আইইডিসিআর পরিচালক।
সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে আর কারো শরীরে করোনা শনাক্ত করা হয়নি। এর ফলে আক্রান্তের সংখ্যা আগের মতো ৪৮ জনই আছে। এছাড়া ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মৃত্যু আগের মতোই পাঁচজন আছে।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ বাংলাদেশে প্রথম ধরা পড়ে গত ৮ মার্চ। সেদিন তিনজন প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন বলে আইইডিসিআর-এর পক্ষ থেকে জানানো হয়েছিল। এরপর আরও ৪৫ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়। তাদের মধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফেরেন। আর মারা যান পাঁচজন।
প্রসঙ্গত, করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যুমিছিল দীর্ঘ হচ্ছে। আক্রান্তের সংখ্যা যেমন হু হু করে বাড়ছে, তেমনই পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শনিবার (২৯ মার্চ) রাত ১১টা পর্যন্ত বিশ্বে মৃতের সংখ্যা ৩০ হাজার ২শত ২৯ জন দাঁড়িয়েছে।মহামারি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাড়ে ৬ লাখের বেশি মানুষ। আক্রান্তের দিক দিয়ে সবার উপরের স্থানটি যুক্তরাষ্ট্রের। এক ইতালিতেই ১০ হাজারের বেশি মানুষ মারা গেছে। স্পেনে সেই সংখ্যাটা ৫ হাজারের বেশি।
-জেডসি
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











