ঢাকা, শুক্রবার ৩০, অক্টোবর ২০২৬ ০:৫৮:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে

দেশে করোনায় আরও ৬ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৫০ পিএম, ৮ ডিসেম্বর ২০২১ বুধবার

পুরোনো ছবি

পুরোনো ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২৭৭ জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্ত রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ২৮৮ জন। তাদের মধ্যে প্রাণঘাতী এ ভাইরাসে মোট ২৮ হাজার ১৬ জনের মৃত্যু হয়েছে।

আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২৯৬ জন সেরে উঠেছেন। এই নিয়ে মোট ১৫ লাখ ৪৩ হাজার ২০৮ জন সুস্থ হয়ে উঠলেন।

গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৬৪৪ জনের নমুনা সংগ্রহ করে ২০ হাজার ৫৪৯টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৩৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী। এ সময়ে ঢাকায় ৩ জন এবং চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটে একজন করে মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কারও মৃত্যু হয়নি।  

প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।