ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৭:২৯:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

দেশে করোনায় মৃত্যু ৫, নতুন শনাক্ত ৫৬৪

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৯ পিএম, ৩০ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার

দেশে করোনায় মৃত্যু ৫, নতুন শনাক্ত ৫৬৪

দেশে করোনায় মৃত্যু ৫, নতুন শনাক্ত ৫৬৪

প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে গত ২৪ ঘণ্টায় দেশে মারা গেছে ৫ জন। নতুন করে শনাক্ত হয়েছে ৫৬৪ জন।নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৯৬৫টি। এছাড়া সুস্থ হয়েছে ১০ জন।

আজ বৃহস্পতিবার দুপুরে মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

নাসিমা সুলতানা বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৫ হাজার ৬২৬টি। নমুনা পরীক্ষা করেছি ৪ হাজার ৯৬৫টি, যা গত ২৪ ঘণ্টার চেয়ে ১৯ দশমিক ৫৪ শতাংশ বেশি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৫৬৪ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৭ হাজার ৬৬৭ জন।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৫ জন। তাদের মধ্যে পুরুষ ৩ জন এবং নারী ২ জন। এর মধ্যে ষাটোর্ধ্ব ২ জন এবং ৪০ থেকে ৫০ বছর বয়সের মধ্যে ৩ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ১৬৮ জন।’

‘হাসপাতালে ভর্তিকৃত রোগীদের মধ্যে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১০ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ১৬০ জন। তবে বাড়িতে থেকে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের আপডেটটা আমাদের এখানে নেই’ বলেও জানান তিনি।

এর আগে বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৬৪১ জন, মৃত্যু হয় ৮ জনের। তার আগের দিন মঙ্গলবার শনাক্ত হয় ৫৪৯ জন, মারা যায় ৩ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।