ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৯:৫৭:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

দেশে করোনায় ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৬ পিএম, ৪ জুন ২০২০ বৃহস্পতিবার

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৫ জনের। নতুন করে করোনায় শনাক্ত হয়েছে ২ হাজার ৪২৩ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছে ৫৭১ জন।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় ৫০টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ করেছি ১৩ হাজার ৭৮৮ টি। নমুনা পরীক্ষা করেছি ১২ হাজার ৬৯৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩ লাখ ৫৮ হাজার ২৭৭টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৪২৩ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৫৭ হাজার ৫৬৩ জন। শনাক্তের হার ১৯ দশমিক ০৯ শতাংশ।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫৭১ জন। মোট সুস্থ হয়েছে ১২ হাজার ১৬১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ১৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৫ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৭৮১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ।’

এর আগে বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ২ হাজার ৬৯৫ জন, মারা গেছে ৩৭ জন। তার আগের দিন মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়২ হাজার ৯১১ জন, মৃত্যু হয় ৩৭ জনের।