ঢাকা, রবিবার ২৯, মার্চ ২০২৬ ১৯:২২:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টিউলিপকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ ১১ জেলার ডিসি প্রত্যাহার, নতুন ডিসি নিয়োগ কর কর্মকর্তা তানজিনা সাময়িক বরখাস্ত পর্যটন খাত উন্নয়নে বাংলাদেশ-নেপাল যৌথভাবে কাজ করবে বিশ্ববাজারের প্রভাব, দোলাচলে সোনার দাম ইরানে একদিনে সর্বোচ্চ হামলার রেকর্ড

দেশে তামাকের কারণে প্রায় ১০ ভাগ নারী মারা যায়

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:১৮ এএম, ১৮ মে ২০১৮ শুক্রবার

দেশে তামাকজনিত কারণে ৯ দশমিক ৬৮ শতাংশ নারী এবং ২৫ দশমিক ৫৪ শতাংশ প্রাপ্তবয়স্ক পুরুষের মৃত্যু হয়। এ ছাড়া ফুসফুস ক্যান্সার, স্ট্রোক ও হার্ট অ্যাটাকসহ তামাকজনিত বিভিন্ন মারাত্বক রোগে প্রতিবছর আনুমানিক ১ লক্ষ ৬১ হাজার দুই শ জন মানুষের মৃত্যু ঘটে। প্রতিবছর তামাকজনিত ব্যয় হয় ১৬ কোটি টাকা।

 

আজ বুধবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।

 

তিনি বলেন, দেশে প্রতিদিন ১ লক্ষ ৭২ হাজার শিশু এবং ২ কোটি ৫০ লক্ষ মানুষ তামাক ব্যবহার করে। এ পরিস্থিতিতে তামাকের সকল ধরনের ব্যবহার কমাতে সমন্বিত তামাক নিয়ন্ত্রণ নীতিমালা বাস্তবায়নের মাধ্যমেই কেবল মৃত্যুর এই হার কমানো সম্ভব, নতুবা প্রতি বছর এই সংখ্যা বাড়তেই থাকবে। তামাকের ব্যবহার কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

 

তামাক নিয়ন্ত্রণে সরকার বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে। এগুলোর মধ্যে রয়েছে, তামাকজাত পণ্যে আরোপিত স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ও তামাক নিয়ন্ত্রণে ব্যবহারের লক্ষ্যে ব্যবস্থাপণা নীতি অনুমোদন। এ সময় তিনি পরোক্ষ ধূমপানের মারাত্মক ক্ষতি বিষয়ে টিভি স্পট ‘বিষধোঁয়া’-এর প্রচারাভিযানের উদ্বোধন করেন।

 

বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সংস্থা ভাইটাল স্ট্র‍্যাটেজিজ-এর যৌথ অর্থায়নে নির্মিত ৩০ সেকেন্ডের এই টিভি স্পটটি আগামী ৬ সপ্তাহ বাংলাদেশ টেলিভিশনসহ দেশের প্রধান সবকটি চ্যানেলে প্রায় ৫ হাজার বার প্রচার করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।