দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৩ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার
প্রতীকী ছবি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে দেশে পৌঁছেছে চার লাখ এক হাজার ৪৬০টি পোস্টাল ব্যালট।
প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রবাসীদের কাছে মোট সাত লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে পাঁচ লাখ ২৬ হাজার ৪৯৮ জন ব্যালট গ্রহণ করেছেন এবং ইতোমধ্যে চার লাখ ৮২ হাজার ৮১৭ জন ভোট দিয়েছেন।
বিদেশে প্রেরিত ব্যালটের মধ্যে চার লাখ ৪৯ হাজার ৬ ভোটার পোস্ট অফিসে জমা দিয়েছেন। একই সঙ্গে এক লাখ ২৪ হাজার ৭৪৬টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন।
নির্বাচন কমিশন (ইসি) দেশের অভ্যন্তরে নিবন্ধিত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট বিতরণ শুরু করেছে। এ পর্যন্ত ছয় লাখ ৯৪ হাজার ১৪৬ ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।
সকাল সাড়ে ৯টা পর্যন্ত তিন লাখ ২৪ হাজার ২ ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে দুই লাখ ৫৯ হাজার ৩৯৪ জন ভোট দিয়েছেন, এবং দুই লাখ ১৩ হাজার ৬৯৭ জন ব্যালট ডাক বাক্সে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত ৩০ হাজার ৭০৬টি ব্যালট গ্রহণ করেছেন।
এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।
সালীম আহমাদ খান আরো জানান, এই উদ্যোগ ভোট প্রক্রিয়াকে সহজ, স্বচ্ছ ও নিরাপদ করতে গ্রহণ করা হয়েছে, যাতে প্রবাসী ও অভ্যন্তরীণ ভোটাররা তাদের ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করতে পারেন।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি











