ঢাকা, শুক্রবার ২০, মার্চ ২০২৬ ৪:৩৩:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল

দেশে ফিরেছেন জুনিয়র টাইগ্রেসরা

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৪ এএম, ২৮ জানুয়ারি ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। প্রথমবারের মতো আয়োজিত বিশ্বকাপে তাদের পারফরম্যান্সে মুগ্ধ হেড কোচ ও বিসিবি।

প্রথমবারের মতো নারীদের বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছে দিশা বিশ্বাসরা। সেমির স্বপ্ন উঁকি দিলেও সুপার সিক্সের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার কাছে হেরে সে স্বপ্নটা অনেকটাই ভেঙে যায় জুনিয়র টাইগ্রেসদের। পরে আরব আমিরাতের সঙ্গে জয় পেলেও রানরেটে পিছিয়ে থাকায় সেমিফাইনালে ওঠা হয়নি তাদের। তারপরেও মেয়েদের পারফরম্যান্সে মুগ্ধ হেড কোচ দিপু রায় চৌধুরী বলেন, 'এটাই প্রথম অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ। তারা অনেক ভালো ক্রিকেট খেলেছে। সামনের বিশ্বকাপে আমাদের সবাই টপ টিম হিসেবেই গুনবে।'

প্রথমবারের এই বিশ্বকাপে অংশ নিতে পেরে বেশ খুশি রাবেয়ারা। এই টুর্নামেন্ট থেকে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতে তাদের আরো সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে মনে করছেন তারা।

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটার রাবেয়া আক্তার বলেন, 'অনুভূতিটা বলে বোঝানো যাবে না। আমি মনে করি, আমরা ভালো পারফর্মেন্স করে এসেছি। পরবর্তীতে আমরা আরও ভালো করতে পারবো।'

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের অসাধারণ পারফরম্যান্স নজর কেড়েছে বিসিবির। তাই এই দলের চার ক্রিকেটার দিশা, মারুফা, স্বর্ণা, দিলারাকে বাংলাদেশের নারী মূল দলের স্কোয়াডে সুযোগ দিয়েছিলো বোর্ড। তাদের মধ্যে তিন ক্রিকেটারই রয়ে গেছেন সাউথ আফ্রিকায় বিশ্বকাপ খেলতে। তবে শৃঙ্খলা ভঙ্গের কারণে ফিরে আসতে হয়েছে দিলারাকে।