ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ১৫:৪৮:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩ রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:১৭ এএম, ২৭ মে ২০১৮ রবিবার

দুইদিনের সরকারি সফর শেষে কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ আজ শনিবার রাত সাড়ে দশটার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী প্লেনটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেছে।

এর আগে স্থানীয় সময় শনিবার রাত ৯ টা ২০ মিনিটে নেতাজী সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে বিশেষ ফ্লাইটটি।

শুক্রবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী।

পশ্চিমবঙ্গে বিশ্বভারতীর শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন উদ্বোধন ছাড়াও সেখানকার সমাবর্তনে যোগ দেন তিনি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এরপর সেখান থেকে যান রাজ্যের পশ্চিম বর্ধমানের আসানসোলে; যেখানে জন্ম নিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সেখানে তার নামে প্রতিষ্ঠিত ‘কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে’র বিশেষ সমাবর্তনেও যোগ দেন প্রধানমন্ত্রী।

সেখানে তাকে সম্মানসূচক ‘ডি.লিট’ ডিগ্রি দেওয়া হয়েছে। এরপর কলকাতায় ফিরে নগরীর ভবানীপুরে ‘নেতাজী ভবন’ পরিদর্শনে যান শেখ হাসিনা।