দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় সংখ্যা ১০১
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:২৫ পিএম, ২৭ এপ্রিল ২০১৮ শুক্রবার
দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা সেঞ্চুরি পার করল। গত ১০ দিনে আরও দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দিয়েছে সরকার। এর একটি বান্দরবান বিশ্ববিদ্যালয়, অপরটি শাহ মখদুম ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়।
রাজশাহীতে ‘শাহ মখদুম ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি’ এবং বান্দরবানে ‘বান্দরবান বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার অনুমোদন দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
বান্দরবান বিশ্ববিদ্যালয় বান্দরবানে ও শাহ মখদুম ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয় রাজশাহীতে স্থাপন করা হবে। প্রথমটির উদ্যোক্তা হিসেবে আছেন বান্দরবানের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে আছেন স্থানীয় ব্যবসায়ী এবিএম শামসুল হক। তবে এর পেছনে স্থানীয় সংসদ সদস্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গের পৃষ্ঠপোষকতা আছে বলে জানা গেছে।
গত ১৮ এপ্রিল সরকার আরও দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দেয়। ওই দুটির অনুমোদন পেয়েছে ঢাকা আহছানিয়া মিশন। এ নিয়ে দেশে এখন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংখ্যা দাঁড়াল ১০১।
বৃহস্পতিবার শাহ মখদুম ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এবিএম শামসুল হককে লেখা বিশ্ববিদ্যালয় অনুমোদনপত্রে (বিশ্ববিদ্যালয়) পরিচালনার ক্ষেত্রে মোট ২৩টি শর্ত জুড়ে দেয়া হয়েছে। একইভাবে বীর বাহাদুর উশৈসিংকে লেখা বান্দরবান শহরে স্থাপিতব্য বিশ্ববিদ্যালয়ের অনুমোদনপত্রে ২৩টি শর্ত দেয়া হয়েছে।
শর্তের মধ্যে প্রথমটি হচ্ছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ অনুযায়ী প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে হবে। এর মধ্যে কমপক্ষে ২৫ হাজার বর্গফুট আয়তন বিশিষ্ট নিজস্ব বা ভাড়া করা ভবন থাকা; বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার জন্য সর্বোচ্চ ২১ কিন্তু কমপক্ষে নয় সদস্য বিশিষ্ট ট্রাস্টি বোর্ড গঠন করতে বলা হয়েছে। অন্যান্য শর্তগুলোও একই আইনের বিভিন্ন ধারা থেকে উৎকলিত।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ৪৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়া হয়েছে। রাজধানীতে বর্তমানে ৫৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। পাবলিক বিশ্ববিদ্যালয় আছে ৬টি। এ ছাড়া উচ্চশিক্ষা দেয় এমন সরকারি কলেজ আছে ৮টি।
আগেরগুলোর মান নিয়ে প্রশ্ন থাকলেও আবারো নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দেয়া হলো। অথচ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে প্রশ্নের পাশাপাশি সেগুলোর বিরুদ্ধে শিক্ষা বাণিজ্যেরও অভিযোগ রয়েছে।
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- `সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে`
- সেনাবাহিনীর মেডিক্যাল কোরে অফিসার ক্যাডেট পদে চাকরি
- সম্পর্কে দূরত্ব বাড়ে ছোট্ট যে ভুলে, বদলান অভ্যাস
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? হতে পারে ভয়ংকর ক্ষতি
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর











