ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ২০:২৫:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

দেশে সুপার ইমার্জেন্সি চলছে, মোদিকে আক্রমণ মমতার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৫ পিএম, ২৫ জুন ২০১৯ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতের নরেন্দ্র মোদির সরকারকে আবার আক্রমণে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদির নাম না নিয়েই জরুরি অবস্থা জারির বার্ষিকীতে টুইট করলেন তিনি। সেই টুইটেই অভিযোগ করলেন, গত পাঁচ বছর ধরে ‘সুপার ইমার্জেন্সি’ চলছে দেশে। তার বিরুদ্ধে লড়াইয়ের ডাকও দিলেন।

৪৪ বছর আগে ইন্দিরা গান্ধীর জারি করা জরুরি অবস্থাকে আক্রমণ করে মঙ্গলবার টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটও একই উপলক্ষে। কিন্তু মমতার নিশানায় ইন্দিরা জমানা নয়, তিনি নিশানা করেছেন মোদি জমানাকে। মমতা টুইটারে লিখেছেন, ‘১৯৭৫ সালে আজকের দিনেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। গত ৫ বছর ধরে দেশে ‘সুপার ইমার্জেন্সি’ চলেছে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য লড়াই করা।’

১৯৭৫ সালের ২৫ জুন ভারতে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছিল। গত ৫ বছর দেশে ‘সুপার এমার্জেন্সি’ চলেছে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য লড়াই করা।

নরেন্দ্র মোদির শাসনকালকে ‘সুপার ইমার্জেন্সি’ আখ্যা মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও দিয়েছেন। গত কয়েক বছরে তিনি বহু বার বলেছেন এ কথা। জাতীয় স্তরে মোদি বিরোধী জোট গড়ে তোলার চেষ্টা যখন করেছেন, তখনও বার বার ‘সুপার ইমার্জেন্সি’র বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভোটের ফল বলছে, সে আহ্বানে খুব একটা সাড়া মেলেনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন, ভোটের ফল যা-ই হোক, তিনি নিজের অবস্থান থেকে নড়তে নারাজ। নরেন্দ্র মোদির শাসনকে তিনি এখনও ‘সুপার ইমার্জেন্সি’ই মনে করছেন, এ দিনের টুইটে তা ফের বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

১৯৭৫ সালের জরুরি অবস্থা জারির নিন্দায় নরেন্দ্র মোদিও টুইট করেছেন। সে টুইটে রয়েছে ১ মিনিট ২৭ সেকেন্ডের একটি ভিডিও। তাতে জরুরি অবস্থার সময়ের স্মৃতিচারণ। আর ভিডিও নীচে লেখা, ‘ভারত সেই সব মহৎকে কুর্নিশ করে, যারা তীব্র এবং নির্ভীক ভাবে জরুরি অবস্থার বিরোধিতা করেছিলেন। একটা কর্তৃত্ববাদী মানসিকতার বিরুদ্ধে সফল ভাবে টিকে থেকেছে ভারতের গণতান্ত্রিক মানসিকতা।’

জরুরি অবস্থার বার্ষিকীতে মমতার টুইটে মোদির প্রতি খোঁচা থাকলেও মোদির টুইটে মমতার প্রতি কোনও কটাক্ষ থাকবে, এমনটা রাজনৈতিক শিবির আশা করেনি। তেমন কিছু ঘটেওনি। তবে মোদি মন্ত্রিসভার অন্যান্য সদস্য মমতাকে ছাড় দেননি। প্রকাশ জাভড়েকরের টুইট, ‘যে ভাবে মমতা আজ শাসন করছেন, তা জরুরি অবস্থার চেয়ে কোনও অংশে কম নয়।’ মোদির আর এক মন্ত্রী তথা বাংলা থেকে নির্বাচিত সাংসদ দেবশ্রী চৌধুরীও আক্রমণ করেছেন মমতাকে। প্রায় মমতার ভাষাই মমতাকে ফিরিয়ে দিয়েছেন দেবশ্রী। তার টুইট, ‘আমরা এমন একটা রাজ্যে বাস করছি, যেখানে রাজ্য সরকার গোটা পশ্চিমবঙ্গে সুপার ইমার্জেন্সি জারি করেছে।’ সূত্র: আনন্দবাজার।

-জেডসি