দেশে ২৪ ঘন্টায় কোভিডে ২২৮ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪১ পিএম, ২৫ জুলাই ২০২১ রবিবার
প্রতীকী ছবি
সারাদেশে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ ২২৮ জনের মৃত্যু হয়েছে। গতকালের চেয়ে আজ ৩৩ জন বেশি মারা গেছেন। গতকাল ১৯৫ জন মারা গিয়েছিল। আজ মৃতদের মধ্যে পুরুষ ১২৫ ও নারী ১০৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ২৭৪ জনে। এদিকে আজ নতুন আক্রান্ত হয়েছে ১১ হাজার ২৯১ জন।
আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ। গতকালও মৃত্যুর একই হার ছিল। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৩ হাজার ১৯৯ জন, ৬৮ দশমিক ৪৮ শতাংশ এবং নারী ৬ হাজার ৭৫ জন, ৩১ দশমিক ৫২ শতাংশ।
গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, শূন্য থেকে ১০ বছর বয়সী ১ জন, ১১ থেকে ২০ বছর বয়সী ২ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ৮ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ২২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৩৪ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৫০ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৭০ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৩৩ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ৬ জন এবং ৯১ থেকে ১০০ বছর বয়সী ২ জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬৯ জন, চট্টগ্রাম বিভাগে ৪০ জন, রাজশাহী বিভাগে ২১ জন, খুলনা বিভাগে ৫০ জন, বরিশাল বিভাগে ৬ জন সিলেট বিভাগে ১১ জন, রংপুর বিভাগে ১৬ জন এবং ময়মনসিংহ ১৫ জন রয়েছেন। এদের মধ্যে ১৭৪ জন সরকারি, ৪০ জন বেসরকারি হাসপাতালে এবং ১৪ জন বাসায় মারা গেছেন।
গত ২৪ ঘন্টায় ৩৭ হাজার ৫৮৭ জনের নমুনা পরীক্ষায় ১১ হাজার ২৯১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ২০ হাজার ৮২৭ জনের নমুনা পরীক্ষায় ৬ হাজার ৭৮০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। গতকালের চেয়ে আজ ৪ হাজার ৫১১ জন বেশি শনাক্ত হয়েছেন।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩০ দশমিক ০৪ শতাংশ। আগের দিন এই হার ছিল ৩২ দশমিক ৫৫ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার ২ দশমিক ৫১ শতাংশ কম।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১১ হাজার ৪০৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৫৫ জন। ঢাকায় শনাক্তের হার ৩০ দশমিক ২৯ শতাংশ। গতকাল এই জেলায় ২৪ ঘন্টায় ৯ হাজার ৪২০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩ হাজার ৭৯ জন। যা ৩২ দশমিক ৬৮ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৪১ জন। গতকাল মারা গিয়েছিল ৩৭ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৭৪ লাখ ৫৫ হাজার ২৮১ জনের নমুনা পরীক্ষায় ১১ লাখ ৬৪ হাজার ৬৩৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৬২ শতাংশ।
- এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ আগস্ট
- এবার হামলা বন্ধের ঘোষণা দিল ইরান
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ




