জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২২ পিএম, ১২ জুন ২০২৬ শুক্রবার
জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
নিরুত্তাপ প্রথমার্ধের পর আক্রমণ-পাল্টা আক্রমণে রোমাঞ্চ ছড়ালো ম্যাচ। ধারার বিপরীতে শুরুতে এগিয়ে গেল চেক প্রজাতন্ত্র। কিন্তু ব্যবধান ধরে রাখতে পারল না তারা। অসংখ্য সুযোগ হাতছাড়ার পর অবশেষে ঘুরে দাঁড়িয়ে বিশ্বকাপের ২৩তম আসরে নিজেদের প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেল দক্ষিণ কোরিয়া।
মেক্সিকোর এস্তাদিও গুয়াদালাহারায় ‘এ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় শুক্রবার সকালে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়েছে এশিয়ার দেশটি।
২০১০ বিশ্বকাপের পর জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে পারল দক্ষিণ কোরিয়া।
দলটির সবচেয়ে বড় ভরসা, দেশের সর্বোচ্চ গোলের রেকর্ডের জন্য যার প্রয়োজন আর মোটে দুটি গোল, সেই সন হিউং-মিন একের পর এক সুযোগ হাতছাড়া করেন। এক পর্যায়ে তাকে তুলে নেওয়া হয়। তার হতাশাজনক পারফরম্যান্সের খেসারত শেষ পর্যন্ত দিতে হয়নি দলকে।
প্রথমার্ধে বল দখলে কিছুটা এগিয়ে ছিল দক্ষিণ কোরিয়া। তবে আক্রমণে খুব একটা সুবিধা করতে পারেনি তারা। এ সময় লক্ষ্যে তারা কেবল একটি শট রাখতে পারে। চেক প্রজাতন্ত্র অবশ্য সেটাও পারেনি।
তবে বিরতির পর পাল্টে যায় ম্যাচের চিত্র। আক্রমণে গতি বাড়ায় দক্ষিণ কোরিয়া। বল দখলে এই অর্ধে আরও পিছিয়ে থাকলেও পাল্টা আক্রমণ শানায় চেক প্রজাতন্ত্রও। ম্যাচের ৫৯তম মিনিটে গোলের দেখাও পেয়ে যায় তারা। লক্ষ্যে রাখা প্রথম শটেই জালের দেখা পায় ইউরোপের দলটি। হেডে গোলটি করেন অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি।
আট মিনিট পরই সমতা আনে দক্ষিণ কোরিয়া। ৬৭তম মিনিটে গোল করেন ফেনুর্ডে খেলা মিডফিল্ডার হোয়াং ইন–বম। আর ৮০তম মিনিটে দ্বিতীয় গোলটি করেছেন ওহ হিউয়ান–গিউ।
শেষ দিকে দারুণ দুটি সেভে দক্ষিণ কোরিয়ার তিন পয়েন্ট প্রাপ্তিতে ভূমিকা রাখেন দলটির গোলরক্ষক কিম সিউং-গিউ।
একই গ্রুপে আসরের উদ্বোধনী ম্যাচে দক্ষিন আফ্রিকাকে ২-০ গোলে হারায় মেক্সিকো। গোল ব্যবধানে এগিয়ে গ্রুপের শীর্ষে বিশ্বকাপের স্বাগতিকরা। দুইয়ে দক্ষিণ কোরিয়া।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন







