দেশে ৩ মাসে বেকার বেড়েছে ২ লাখ ৭০ হাজার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৫ পিএম, ২ মে ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
তিন মাসের ব্যবধানে দেশে বেকারের সংখ্যা বেড়েছে ২ লাখ ৭০ হাজার। মঙ্গলবার (২ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপে এ তথ্য উঠে এসেছে।
শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রকল্প পরিচালক আজিজা রহমান। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনারা আরেফিন।
বিবিএসের তথ্য বলছে, ২০২২ সালের শেষ প্রান্তিক অক্টোবর থেকে ডিসেম্বর বেকারের সংখ্যা ছিল ২৩ লাখ ২০ হাজার। চলতি বছরের প্রথম তিন মাসে সেই সংখ্যা দাঁড়িয়েছে ২৫ লাখ ৯০ হাজার। মোট বেকারের মধ্যে পুরুষ ১৭ লাখ ১০ হাজার, নারী ৮ লাখ ৮০ হাজার।
সপ্তাহে যাঁরা এক ঘণ্টাও কোনো কাজ করেননি, কিন্তু কাজের জন্য প্রস্তুত ছিলেন তাঁদের বেকার হিসেবে ধরা হয়। অর্থাৎ, সপ্তাহে কমপক্ষে এক ঘণ্টা কাজ করে মজুরি গ্রহণ করলেই তিনি বেকার হিসেবে গণ্য হবেন না।
বিবিএস বলছে, বর্তমানে দেশের মোট শ্রমশক্তি ৭ কোটি ৩৬ লাখ ৯০ হাজার। এর মধ্যে পুরুষ ৪ কোটি ৮২ লাখ ৫০ হাজার জন এবং নারী ২ কোটি ৫৪ লাখ ৪০ হাজার জন।
মোট কর্মে নিয়োজিত জনগোষ্ঠী ৭ কোটি ১১ লাখ। কর্মে নিয়োজিত শ্রমশক্তির মধ্যে কৃষি খাতে রয়েছে ৩ কোটি ১৯ লাখ ৪০ হাজার, শিল্পে ১ কোটি ২২ লাখ ৫০ হাজার এবং সেবা খাতে ২ কোটি ৬১ লাখ ১০ হাজার জন।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত জরিপগুলোর মধ্যে শ্রমশক্তি জরিপ একটি গুরুত্বপূর্ণ জরিপ। সর্বশেষ ২০২২ সালে এই জরিপটি পরিচালিত হয়। এর প্রভিশনাল রিপোর্ট এরই মধ্যে প্রকাশ হয়েছে। বর্তমানে ২০২৩ সালে শ্রমশক্তি জরিপ দেশব্যাপী পরিচালিত হচ্ছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




