দেশেই খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব: বিএমএ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০২ এএম, ৩০ নভেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
লিভার সিরোসিসে আক্রান্ত বেগম খালেদা জিয়ার চিকিৎসা বাংলাদেশেই সম্ভব বলে দাবি করেছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)। সংগঠনটির নেতারা বলেছেন, দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরাই এ রোগের বিশ্বমানের চিকিৎসাসেবা দিতে সক্ষম।
সোমবার (২৯ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন। এতে অ্যাসোসিয়েশনের বর্তমান ও সাবেক কেন্দ্রীয় নেতাসহ দেশের প্রথিতযশা ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসক স্বাক্ষর করেছেন।
বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে লিভার সিরোসিসসহ বিভিন্ন জটিল রোগের বিশেষজ্ঞ চিকিৎসক বাংলাদেশের সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দিচ্ছেন। বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা যে বিশ্বমানের চিকিৎসাসেবা দিতে সক্ষম, তা করোনাকালে প্রমাণ হয়েছে। করোনার সময় জটিল রোগে আক্রান্ত প্রায় সব রোগী দেশেই চিকিৎসাসেবা নিয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, খালেদা জিয়া বর্তমানে যে বেসরকারি হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ করছেন, সেখানে তিনি বা তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা যদি প্রয়োজন মনে করেন, তাহলে বিদেশ থেকে সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসক এনে তার পরামর্শ নেওয়া যেতে পারে। তাছাড়া, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার কারণে তাকে এ মুহূর্তে অন্যত্র স্থানান্তর করলে উপকারের পরিবর্তে ক্ষতি হওয়ার আশঙ্কাই বেশি বলে তার চিকিৎসা প্রদানকারী চিকিৎসকরা প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করেছেন। সুতরাং, রাজনৈতিক বিবেচনায় না নিয়ে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দেশেই তার চিকিৎসা চালিয়ে যাওয়া উচিত।
অপরদিকে, রোববার (২৮ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসভবনে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান ডা. এফ এম সিদ্দিকী বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য এ মুহূর্তে যে প্রযুক্তি দরকার তা ভারতীয় উপমহাদেশে নেই। এ চিকিৎসা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানিতে সম্ভব। এখনই দেশের বাইরে না নেওয়া হলে, আবার যদি তার রক্তক্ষরণ শুরু হয়, তাহলে সেটা বন্ধের চিকিৎসা দেশে নেই। আমরা তার চিকিৎসকদল বড় অসহায় বোধ করছি।’
বিএমএর বিবৃতিতে স্বাক্ষর করেছেন সংগঠনটির সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সাবেক সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, সাবেক মহাসচিব ডা. মো. শফিকুর রহমান, অধ্যাপক ডা. কাজী শহিদুল আলম, অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র



