দেশের উন্নয়ন যারা দেখে না তারা আগাছা : প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৫ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
দেশের উন্নয়ন যারা দেখে না তাদের আগাছা-পরগাছার সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগাছা কী করতে হবে সেটা বাঙালির নিজেকেই ভাবতে হবে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন তিনি।
শেখ হাসিনা বলেন, পাকিস্তান আমলে আমাদের সংস্কৃতির ওপর বার বার আঘাত এসেছে। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর আমরা ঠিক একই রকম চেহারা দেখলাম। সেই সঙ্গে ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা হলো। যে ৭ই মার্চের ভাষণ আজ আন্তর্জাতিক স্বীকৃতি পেল সে ভাষণ নিষিদ্ধ ছিল। তাহলে এরা কারা? এরা তো সেই পাকিস্তানি প্রেতাত্মাই।
তিনি বলেন, জাতির পিতা বলেছিলেন কেউ দাবায়া রাখতে পারবে না। বাঙালিকে কেউ দাবায়ে রাখতে পারেনি, পারবেও না। আজকে আমাদের একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বের সকল ভাষাভাষী এ দিবসটি পালন করে। এটা বাঙালিরই একটা মর্যাদার আসন অর্জন করা। সেটা আসলে দিয়ে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব।
প্রধানমন্ত্রী বলেন, একটা কথা সবসময় মনে রাখতে হবে, যেকোনো আন্দোলন ও রক্তদান কখনো বৃথা যায় না। বৃথা যেতে পারে না। যদি সততার সঙ্গে এগিয়ে যাওয়া যায় যেকোনো কিছু অর্জন করা সম্ভব। সেই অর্জনটা আমরা করতে পেরেছি। আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। কিন্তু একটি বিষয় সকলের লক্ষ্য রাখতে হবে যখনই বাঙালি কিছু পায় বা তাদের মর্যাদা অর্জন করে বা বাঙালি এগিয়ে যেতে থাকে উন্নয়নের দিকে তখনই অনেক চক্রান্ত-ষড়যন্ত্র শুরু হয়। আবার আমাদেরই মধ্যে কিছু মানুষ আছে যাদের এ অর্জন মনঃপুত হয় না। কারণ পরাধীনতার শেকলে আবদ্ধ থাকতেই তারা পছন্দ করে।
তিনি বলেন, একটা শ্রেণি আছে তারা কখনো আত্মমর্যাদা নিয়ে চলতে জানে না। তারা আত্মমর্যাদা বিকিয়ে দিয়েই আত্মতুষ্টি পায়। আর সেই শ্রেণিটা এখনো রয়ে গেছে আমাদের সমাজে। সে জন্য যতই আমরা উন্নতি করি, যতই এগিয়ে যাচ্ছি সারা বিশ্ব যখন সেই উন্নয়ন দেখে, আমাদের দেশের কিছু লোক সবসময় অন্ধই থাকে। তারা তা দেখে না। তারা এ অর্জনের কথা বলতে গেলেও দ্বিধায় থাকে। কিন্তু কেন তাদের ভেতরে এ ধরনের মানসিকতা সেটাই আমার মাঝে মাঝে অবাক লাগে! আমার নিজের কাছে প্রশ্ন যে তারা এমন কেন?
শেখ হাসিনা বলেন, আজকে আমরা স্বাধীন হয়েছি বলেই বিশ্বে এ মর্যাদা পেয়েছি। আমরা স্বাধীন হয়েছি বলেই তো আমাদের ভাষার জন্য যারা রক্ত দিয়েছে সেই রক্তের মর্যাদা তারা পেয়েছে। আজকে ২১ ফেব্রুয়ারি শুধু আমাদের না সারা বিশ্বে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আমাদের এ মর্যাদা নিয়েই চলতে হবে। জাতির পিতা একটা কথা বলতেন, বাংলাদেশের মাটি এত উর্বর, এখানে যেমন অনেক ফসল হয় আবার এখানে পরগাছা-আগাছাও জন্মে। এ আগাছা থাকবে এটা ঠিক। আগাছা কী করতে হবে সেটা বাঙালির নিজেকেই ভাবতে হবে। কারণ আমরা স্বাধীনতার সুফল বাংলাদেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই।
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি











