ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৩:৩৫:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

দেশের তিন নেত্রীর ঈদ হবে বিদেশে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৩:৪৮ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৫ মঙ্গলবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবার ঈদুল আজহা বিদেশে উদযাপন করবেন। প্রধানমন্ত্রী নিউইয়র্কের ম্যানহাটনের ওয়ালড্রফ এস্টোরিয়া হোটেলে ঈদের দিন তিনি স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।  জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিতে তিনি ৯ দিনের সফরে বুধবার নিউইয়র্ক যাচ্ছেন। অন্য দিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও এবার ঈদুল আজহা উদযাপন করবেন লন্ডনে। বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছেন।

এ ছাড়া, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামসহ আওয়ামী লীগ-বিএনপির শীর্ষ স্থানীয় এক ডজনেরও বেশি নেতা ঈদের সময় দেশের বাইরে থাকছেন। আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশে ঈদুল আজহা উদ্যাপিত হবে।
 
স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য। তিনি দেশে ফিরবেন ঈদের পরে।
 
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামও লন্ডনে গেছেন পরিবারের সঙ্গে ঈদ করতে।
 
১৫ সেপ্টেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল লন্ডনে গেছেন খালেদা জিয়ার সঙ্গে। লন্ডনে ছেলে তারেক রহমানের সঙ্গে ঈদ উদ্যাপন করে খালেদা জিয়ার দেশে ফেরার কথা রয়েছে।
 
২০০৬ সালে ক্ষমতা হারানোর পর যুক্তরাজ্যে খালেদার এটি দ্বিতীয় সফর। ২০১১ সালে যুক্তরাষ্ট্র ঘুরে দেশে ফেরার পথে বড় ছেলে তারেককে দেখতে লন্ডনে গিয়েছিলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিত্সার জন্য বিদেশে থাকলেও ঈদের আগে সোমবার দেশে ফিরেছেন তিনি।
 
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক হজে গেছেন। তাদের ঈদ হবে সৌদি আরবে।
 
এ ছাড়া বিএনপি নেতা সাদেক হোসেন খোকা, ওসমান ফারুক, আবদুস সালাম, এহছানুল হক মিলন, আবদুল আউয়াল মিন্টু বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। তারাও লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে যোগ দেবেন।

এই বিভাগের জনপ্রিয়