ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ১:৪৯:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

দেশের পথে উহানে আটকেপড়া বাংলাদেশিরা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৬ এএম, ১ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অবশেষে রওয়ানা দিয়েছেন করোনা ভাইরাসের কারণে চীনের উহানে আটকে পড়া ৩১৪ বাংলাদেশি। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় ফিরছেন তারা।

বাংলাদেশ সময় রাত ৮টা ৪০ মিনিটে বিশেষ ফ্লাইটটি উহানে পৌঁছায়। স্বাস্থ্য পরীক্ষা এবং অভিবাসন সংক্রান্ত নানা জটিলতায় ফ্লাইটটি ছাড়তে বিলম্ব হয়। শনিবার সকালে বিমানটি বাংলাদেশিদের নিয়ে দেশের পথে রওয়ানা দিয়েছে।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর চীন প্রবাসীদের আশকোনার হাজী ক্যাম্পে ১৪ দিনের নিবিড় পর্যবেক্ষেণ কেন্দ্রে রাখা হবে। এরপর যারা সুস্থ তাদের নিজ বাড়ি যাওয়ার অনুমতি দেয়া হবে।

এদিকে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৯ জনে। শুধু চীনেই এ ভাইরাসে আক্রান্ত হযেছেন ১১ হাজার ৭৯১ জন। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৯৪৩ জন।

-জেডসি