ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ২২:৪৯:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৫ এএম, ২ জুলাই ২০২৫ বুধবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দেশের বাজারে স্বর্ণের ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৮৯০ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামীকাল ২ জুলাই থেকে নতুন এ দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৭২ হাজার ১২৬ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৬৪ হাজার ২৯৯ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪০ হাজার ৮৩১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ১৬ হাজার ৪৮৮ টাকা।

স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ হাজার ৭২৬ টাকা।