দেশের মানুষের গড় আয়ু প্রায় ৭২
বাসস | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:৪৬ পিএম, ৬ এপ্রিল ২০১৮ শুক্রবার
দেশের মানুষের গড় আয়ু বেড়েছে। দেশের মানুষের গড় আয়ু এখন প্রায় ৭২ বছর। আজ বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
বিশ্ব স্বাস্থ্য দিবস-২০১৮ উপলক্ষে আয়োজিত স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ২০০০ সালে মানুষের গড় আয়ু ছিল ৬৫ দশমিক ৫ বছর। বর্তমানে তা বেড়ে হয়েছে ৭১ দশমিক ৮ বছর। আওয়ামী লীগ সরকারের নানামুখী উদ্যোগের ফলে এ সফলতা এসেছে।
আগামী ৭ এপ্রিল বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হবে। এবার দিবসটির প্রতিপাদ্য ‘সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা : সবার জন্য, সর্বত্র’।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার ব্যয় বৃদ্ধির কারণে দেশে ১৮ থেকে ২২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। স্বাস্থ্য ব্যয় কমিয়ে আনা গেলে দেশে দারিদ্র্যসীমার মাত্রা কমে আসবে।
জাহিদ মালেক বলেন, দারিদ্র্যসীমার এই তারতম্যের অন্যতম কারণ স্বাস্থ্যসেবায় ব্যয় বৃদ্ধি। পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষের অতি প্রয়োজনীয় স্বাস্থ্যসুবিধা গ্রহণের সুযোগ নেই। পৃথিবীর ৮০ কোটি মানুষ তাদের পরিবারের মোট ব্যয়ের অন্তত ১০ শতাংশ চিকিৎসাসেবা গ্রহণের খরচ নিজেদের পকেট থেকে বহন করে। বছরে প্রায় ১০ কোটি মানুষ চিকিৎসাসেবার ব্যয় বহন করতে গিয়ে অতি দরিদ্র হয়ে পড়েছে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, দেশে স্বাস্থ্যসেবা নিতে গিয়ে যে পরিমাণ অর্থ ব্যয় হয়, এর ৬৭ শতাংশই রোগীকে বহন করতে হয়। এই খরচের ৪০ শতাংশের বেশি অর্থ ব্যয় হয় ওষুধ ক্রয়ে। স্বাস্থ্য ব্যয় কমিয়ে আনতে ওষুধের মূল্য নির্ধারণ জরুরি। রোগী এবং চিকিৎসকের স্বার্থ সুরক্ষায় সরকার ‘স্বাস্থ্য সুরক্ষা আইন’ করছে; যা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী এক মাসের মধ্যেই আইনটি কেবিনেটে উঠবে।
জাহিদ মালেক আরও বলেন, দেশে স্বাস্থ্যসেবা নিতে গিয়ে ৬৭ শতাংশ অর্থ রোগীকে বহন করতে হয়। ওষুধ কিনতে গিয়ে এই খরচের ৪০ শতাংশের বেশি খরচ হয়। স্বাস্থ্য ব্যয় কমিয়ে আনতে ওষুধের মূল্য নির্ধারণ জরুরি। রোগী ও চিকিৎসকের স্বার্থ সুরক্ষায় সরকার ‘স্বাস্থ্য সুরক্ষা আইন’ করছে; যা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী এক মাসের মধ্যেই আইনটি কেবিনেটে উঠবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চিকিৎসা শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব ফয়েজ আহম্মেদ, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সিরাজুল হক খান ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ প্রমূখ।
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- `সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে`
- সেনাবাহিনীর মেডিক্যাল কোরে অফিসার ক্যাডেট পদে চাকরি
- সম্পর্কে দূরত্ব বাড়ে ছোট্ট যে ভুলে, বদলান অভ্যাস
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? হতে পারে ভয়ংকর ক্ষতি
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর











