ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ১:২০:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬ উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি হার মেনে নিয়ে যা বললেন মেসি গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

দেশের যেসব অঞ্চলে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৭ এএম, ২৫ এপ্রিল ২০২৬ শনিবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের দুই বিভাগে দুপুরের মধ্যে কালবৈশাখী ঝড় আঘাত হানার সম্ভাবনা রয়েছে। বৈরী আবহাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। 

আজ শনিবার (২৫ এপ্রিল) ভোরে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পূর্বাভাস দেওয়া হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের রংপুর ও ময়মনসিংহ অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঝড়ো হাওয়ার প্রভাবে নদীবন্দরের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হতে পারে বিধায় এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর এই ঝড়-বৃষ্টির পূর্বাভাস ওই অঞ্চলগুলোতে কিছুটা শীতলতা আনতে পারে। তবে নৌচলাচলে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।