দেশের সর্ববৃহৎ কড়াই, একসঙ্গে তিন হাজার মানুষের রান্না
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩০ পিএম, ১৮ জানুয়ারি ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
এক পাতে তিনহাজার মানুষের রান্না। বিশাল এই আয়োজন সম্পন্ন করতে তৈরি করা হয়েছে ৮.৬ ফিট ব্যাসার্ধ এবং ২ ফিট গভীরতার কড়াই। দৈত্য আকৃতির এই কড়াইয়ের ওজন এক টন। ঢাকার কেরানীগঞ্জের বিদ্যানন্দন ফাউন্ডেশনের মেগা কিচেনে চলছে এই কর্মযজ্ঞ। দিনে ১০ হাজার মানুষের জন্য রান্নার লক্ষ্যেই এতো বড় কড়াই তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
বিদ্যানন্দের কর্মীরা এবার গড়লেন নতুন এক ইতিহাস। এর আগে বিদ্যানন্দ ফাউন্ডেশন সুবিধা বঞ্চিত শিশুদের জন্য এক টাকায় একবেলার ভরপেট খাওয়া যায় এমন খাবারের ব্যবস্থা করতেন। এখনো সেই কাজের জন্যই এই কড়াইয়ের প্রয়োজন। দিনে দিনে তাদের লোক সংখ্যা বাড়তে থাকে। দিনে হাজার হাজার মানুষের জন্য রান্না করতে অনেকগুলো হাঁড়িপাতিল প্রয়োজন হত। এজন্য দরকার পরত অনেক কর্মী আর খরচ হত জ্বালানি।
সেই খরচ কমাতে আর খাবারের স্বাদ একরকম রাখতেই এই কর্মযজ্ঞ তাদের। একসঙ্গে প্রায় তিন হাজার মানুষের জন্য খাবার রান্না করা যাবে এই কড়াইতে। এতে করে কর্মীদের পরিশ্রম যেমন কমবে সেই সঙ্গে একসঙ্গে অনেক মানুষের খাবারও রান্না করা যায়। একদিকে সময় বাঁচানো, অন্যদিকে খাবারের স্বাদ ঠিক রাখা। এই বিশেষ কড়াইতে রান্নার জন্য রয়েছে বিশেষ ধরনের গ্যাসের চুলা। এটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় দেড় লাখ টাকা।

এতো বিশাল আয়োজনে রান্না হলেও খাবারের মান এবং স্বাদের বেলায় তারা একেবারেই আপস করতে রাজি নন। রেকর্ড গড়তে নয় বরং কম খরচে এবং কম সময়ে সেরা খাবারটা সুবিধা বঞ্চিত মানুষের মুখে তুলে দিয়েই বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই অভিনব উদ্যোগ। বিদ্যানন্দ ফাউন্ডেশন একটি বাংলাদেশি স্বেচ্ছাসেবী সংস্থা যা শিশুদের নিয়ে কাজ করে। সংগঠনটি পথশিশু, সুবিধা বঞ্চিত দরিদ্র ও অসচ্ছল শিশুদের মৌলিক শিক্ষা, আহার, চিকিৎসা এবং আইন সেবা প্রদান করে থাকে। এটি শিশুদের নিয়ে কাজ করে।
বিদ্যানন্দ ২০১৩ সালের ২২ নভেম্বর নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত। এরপর ২০১৪ সালের মার্চ মাসে চট্টগ্রাম শাখা এবং সবশেষে ২০২০ সালের জানুয়ারিতে খাগড়াছড়িতে বিদ্যানন্দের দ্বাদশ শাখা চালু করা হয়। বিদ্যানন্দের মোট ১২টি শাখা রয়েছে। এই পরিকল্পনা সফল হলে সারা দেশব্যাপী বিদ্যানন্দের রান্নাঘর তৈরি হবে বলে আশা এর উদ্যোক্তাদের।
-জেডসি
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি

