দেশের ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩০ এএম, ৩১ আগস্ট ২০২৬ সোমবার
সংগৃহীত ছবি
দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে আজ বিকেলের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে গতকাল রোববার রাতে আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
- নেপালে বন্যা: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- সেই বিদ্যালয়ে শিক্ষিকার লাশ, কাঁদল খুদে শিক্ষার্থীরা
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- শিশু আছিয়া হত্যা মামলার হাইকোর্টের রায় আজ
- চির তরুণ থাকতে যে ফল খেতে পারেন
- দেশের ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
- বিদ্যুৎ আছে, নাকি নেই—এই ব্যর্থতার দায় কে নেবে?
- ঢাকার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় লন্ডন: সারাহ কুক
- হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
- সরাসরি সাক্ষাৎকারে নারী চালক নিয়োগ দেবে পিংক বাস সার্ভিস
- রিলেশনশিপ অ্যাংজাইটিতে ভুগছেন? জানুন দূর করার উপায়
- যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার নতুন সুযোগ,বছরে মিলবে কোটি টাকা
- রাজধানীতে ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যু, গ্রেপ্তার ২
- ফোন পুরনো হলে স্লো হয় কেন? জানুন ফাস্ট করার উপায়
- হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
- যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার নতুন সুযোগ,বছরে মিলবে কোটি টাকা
- বেঁচে ফেরা ৯৭ বছরের বৃদ্ধা এখন নেপালের নতুন প্রতীক
- লোডশেডিংয়ে নাকাল সারাদেশ: ৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত
- বিদ্যুৎ আছে, নাকি নেই—এই ব্যর্থতার দায় কে নেবে?
- সেই বিদ্যালয়ে শিক্ষিকার লাশ, কাঁদল খুদে শিক্ষার্থীরা
- নেপাল-চীনে ভয়াবহ বন্যায় প্রায় ৭০০ প্রাণহানী, নিখোঁজ ৩ হাজার
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
- হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
- ‘প্রবীণদের নিয়ে রিকের পথচলা’ প্রকাশনার মোড়ক উন্মোচন
- ঢাকার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় লন্ডন: সারাহ কুক
- রিলেশনশিপ অ্যাংজাইটিতে ভুগছেন? জানুন দূর করার উপায়
- সরাসরি সাক্ষাৎকারে নারী চালক নিয়োগ দেবে পিংক বাস সার্ভিস
- মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
- রাজধানীতে ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যু, গ্রেপ্তার ২
- খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট










