দেশের ৬০ জেলায় করোনার হানা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৫৭ পিএম, ২৫ এপ্রিল ২০২০ শনিবার
ছবি: সংগৃহীত
দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত জেলার তালিকায় যোগ হলো আরো দুই জেলা। ৬৪টি জেলার মধ্যে করোনামুক্ত রয়েছে মাত্র চার জেলা। বাকি ৬০ জেলাতেই সংক্রমিত হয়েছে প্রাণঘাতী এই ভাইরাসটি।
শনিবার দুপুরে প্রতিদিনের স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
নাসিমা সুলতানা বলেন, গত ২৪ এপ্রিলে আমাদের তথ্য মোতাবেক নতুন আরো দুইটি জেলা করোনা সংক্রমিত হয়েছে। একটি হলো বরিশাল বিভাগের ভোলা এবং রাজশাহীর নাটোর জেলার।
তিনি আরো বলেন, দেশের ৬৪টি জেলার মধ্যে যে চার জেলায় এখনো করোনা সংক্রমিত হয়নি সেগুলো হলো সাতক্ষীরা, ঝিনাইদহ, রাঙামাটি ও খাগড়াছড়ি। এই চারটি জেলা বাদ দিয়ে সারাদেশের অন্যান্য জেলাতে করোনা সংক্রমিত হয়েছে।
এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও নয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৪০ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৩০৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৯৮ জনে। নতুন মারা যাওয়াদের মধ্যে পাঁচজন নারী এবং চারজন পুরুষ। মৃত্যু নয় জনের মধ্যে রয়েছে ঢাকায় তিন জন, নারায়ণগঞ্জে দুইজন, টাঙ্গাইলে একজন, মাদারীপুরে একজন, ময়মনসিংহে একজন, জয়পুরহাটে দুই জন। বয়স বিশ্লেষণের ক্ষেত্রে দেখা যায়, ৭০ বছরের ঊর্ধ্বে সাত জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যেই এক জন, ৬০ বছরের ঊর্ধ্বে একজন।
ডা. নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩৩৩৭ জনের। মৃতদের মধ্যে তিনজন ঢাকার মধ্যে।
-জেডসি
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা











