ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ০:০৯:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

দৈনিক জাহান সম্পাদক রেবেকা ইয়াসমিন আর নেই

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪৯ পিএম, ২৭ জুলাই ২০২০ সোমবার

দৈনিক জাহান সম্পাদক রেবেকা ইয়াসমিন

দৈনিক জাহান সম্পাদক রেবেকা ইয়াসমিন

ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক জাহান পত্রিকার সম্পাদক অধ্যাপিকা রেবেকা ইয়াসমিন মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ সোমবার বিকেল ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) ডেডিকেটেড কোভিড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

পারিবারিক সূত্র জানায়, গত ২৬ জুন স্ট্রোকজনিত কারণে প্রথমে তাকে সিবিএমসিবির আইসিইউতে এবং চিকিৎসাধীন অবস্থায় দ্বিতীয়বারের মতো স্ট্রোক হলে গত ১৮ জুলাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এরপর সেখানে ১৯ জুলাই তার করোনা পজিটিভ হলে তাকে মমেকের ডেডিকেটেড কোভিড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

অধ্যাপিকা রেবেকা ইয়াসমিন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে সংবাদপত্র জগতের পথিকৃৎ ও বহুল প্রচারিত দৈনিক জাহানের প্রয়াত সম্পাদক বিশিষ্ট সাংবাদিক হাবিবুর রহমান শেখের সহধর্মিণী। স্বামীর মৃত্যুর পর তিনিই পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

তার মৃত্যুতে ময়মনসিংহ প্রেসক্লাব গভীর শোক ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে।