দৈনিক ৪ ঘণ্টা কাজের শর্তে আইসিবিতে চাকরির সুযোগ
চাকরি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৮ পিএম, ১৭ মে ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের খণ্ডকালীন কর্মী নিয়োগ দেবে। আগ্রহীররা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: মেডিকেল রিটেইনার। পদের সংখ্যা: ১। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: চিকিৎসাকাজে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতাসহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ থেকে ন্যূনতম এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে।
মেডিসিন বিষয়ে এফসিপিএস/এমআরসিপি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশন সনদ থাকতে হবে।
সপ্তাহের প্রতি কার্যদিবসে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত নির্ধারিত কার্যালয়ে উপস্থিত থেকে চিকিৎসাসেবা প্রদান করতে হবে। অফিসে উপস্থিত থাকার জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। বিজ্ঞপ্তি অনুসারে মাসিক রিটেইনার ফি আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
প্রয়োজন হলে কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের মেডিকেল রিটেইনার তার ব্যক্তিগত চেম্বারে চিকিৎসাসেবা দেবেন এবং এ বাবদ প্রতি ভিজিটের জন্য ২৫০ টাকা ফি করপোরেশন থেকে দেওয়া হবে।
প্রতি পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ১০ দিনের নৈমিত্তিক ছুটি ভোগ করতে পারবেন। নিয়োগের মেয়াদ এক বছর, যা শেষ হওয়ার পর নবায়নযোগ্য।
যেভাবে আবেদন : আগ্রহী নারী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্তসহ আবেদনপত্রের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের কপি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশন সনদসহ সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত অনুলিপি, আনুষঙ্গিক কাগজপত্রসহ আবেদনপত্র পাঠাতে হবে উপমহাব্যবস্থাপক, অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ, প্রধান কার্যালয়, বিডিবিএল ভবন (লেভেল#১৪), ৮, রাজউক এভিনিউ, ঢাকা-১০০০ ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ : ১৫ জুন, ২০২৩
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬






