দ্বিতীয় ট্রায়ালেও সফল চীনের করোনা টিকা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১০ পিএম, ২২ জুলাই ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
চীনের একটি করোনাভাইরাস টিকা দ্বিতীয় ট্রায়ালেও সফল হয়েছে। এমতাবস্থায় সম্ভাব্য ওই করোনা টিকা তৃতীয় ধাপের ট্রায়াল শুরুর প্রস্তুতি নিচ্ছে চীনের গবেষকরা। দ্বিতীয় দফায় ৫০০-র বেশি মানুষকে এই টিকা দেয়া হলে তা নিরাপদ বলে প্রমাণিত হয়েছে। খবর সায়েন্স ফোকাসের।
গবেষকরা দেখতে পেয়েছেন, তাদের এই টিকা দেয়ার পর এটি দ্বিগুণ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম হয়েছে। তারা দেখেছেন যে, এই টিকা দুই ধরনের অ্যান্টিবডি এবং টি-সেলকে শক্তিশালী করেছে।
এপ্রিল মাসজুড়ে দ্বিতীয় ধাপের এই পরীক্ষা চালানো হয়। টিকাটি কতটুকু রোগ প্রতিরোধ তৈরি করে, নিরাপদ কিনা এবং তৃতীয় ট্রায়ালের জন্য কত ডোজ যথাযথ সেটি দ্বিতীয় ধাপের পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা হয়েছে।
পরীক্ষার সময় ২৫৩ জনকে টিকা একটি হাই ডোজ দেয়া হয়। ১২৯ জনকে একটি লো ডোজ দেয়া হয়। আর ১২৬ জনকে প্লেসেবো দেয়া হয়। পরে দ্য ল্যানসেট জার্নালে গবেষণা প্রকাশিত ফলাফলে দেখা যায়, টিকা দেয়ার ২৮ দিন পর হাই ডোজ দেয়া ৯৫ ভাগ অংশগ্রহণকারী ও লো ডোজ দেয়া ৯১ ভাগ অংশগ্রহণকারীর শরীরে অ্যান্টিবডি বা টি-সেল ইমিউন রেসপন্স তৈরি হয়েছে।
এদিকে যেহেতু করোনার বৈশ্বিক সফল কোনও চিকিৎসা নেই, তাই অংশগ্রহণকারীদের ইচ্ছাকৃতভাবে ভাইরাসের সংস্পর্শে নেয়া হয়নি। তাই এই টিকার মাধ্যমে যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠেছে তা করোনা সংক্রমণের বিরুদ্ধে যথেষ্ট কিনা তা এখনও অস্পষ্ট।
-জেডসি
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা

- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা