দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনের ভোট চলছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৫ এএম, ১১ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
দ্বিতীয় ধাপে দেশের ৮৩৫ ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে।
এর আগে ইসি দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপির তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু পরে ঘোষিত তফসিলের তালিকা থেকে একটি ইউপি বাদ দেয়া হয়। স্থগিত করা হয় সাতটি ইউপির ভোট। এছাড়া সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় পাঁচ ইউপিতে ভোটের প্রয়োজন পড়ছে না।
ইসির তথ্যমতে, দ্বিতীয় ধাপে চেয়ারম্যান পদে ৮১, সংরক্ষিত নারী সদস্য পদে ৭৩ ও সাধারণ সদস্য পদে ২০৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ইসি জানায়, এই ধাপের ইউপিতে মোট ভোটকেন্দ্র ৮ হাজার ৪৯২টি। মোট ভোটার এক কোটি ৬৫ লাখ ৯৫ হাজার ২২৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮৪ লাখ ৫ হাজার ৮৩১ জন এবং নারী ভোটার ৮১ লাখ ৮৯ হাজার ৩৭৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৬ জন। চেয়ারম্যান পদে ৩ হাজার ৩১০ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯ হাজার ১৬১ জন এবং সাধারণ সদস্য পদে ২৮ হাজার ৭৪৭ জন প্রার্থী রয়েছেন। তিন পদে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১ হাজার ২১৮ জন প্রার্থী।
এদিকে এই নির্বাচন ঘিরে রয়েছে সন্ত্রাস ও সহিসংসতার আশঙ্কা। ইতিমধ্যে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন ঘিরে বিভিন্ন এলাকায় সন্ত্রাস, সংঘাত, সংঘর্ষ, সহিংসতা ও গোলাগুলির ঘটনাও ঘটেছে। আর দ্বিতীয় ধাপের নির্বাচনকে সামনে রেখে এ পর্যন্ত ৩০ জন নিহত এবং চার শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এরমধ্যেও ভোটের প্রস্তুতি গুছিয়ে আনার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।
এদিকে নির্বাচনের দিনেও সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। নির্বাচনের আগেই যে মাত্রায় সহিংসতা হচ্ছে, সেটা দেখেই এই আশঙ্কা। তবে কেউ এই সহিংসতার দায়িত্ব নিচ্ছেন না। খোদ নির্বাচন কমিশনও কেবল বিব্রত এবং উদ্বিগ্ন' হওয়ার মধ্যেই দায়িত্ব পালন করে যাচ্ছে। তবে এই সংঘাত ও সংঘর্ষ ঠেকানোর দায়িত্ব নির্বাচন কমিশনের বলে মনে করেন বিশ্লেষকেরা। কিন্তু ইসি বলছে, প্রত্যন্ত গ্রামাঞ্চলে সংঘাত হওয়ায় অনেক সময় ঠেকানো যায় না।
গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন বৈঠক করে এই সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। ওই বৈঠকের পরও সহিংসতায় কমপক্ষে ৭জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৈঠকের দিনই নরসিংদীর রায়পুরায় নির্বাচনী সহিংসতায় ৪জন নিহত হন। ওই সংঘর্ষ রীতিমত টেটাযুদ্ধে রূপ নেয়। অধিকাংশ সংঘাত ও সংঘর্ষ হয়েছে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের কর্মী সমর্থকদের মধ্যে।
দ্বিতীয় ধাপের নির্বাচনকে সামনে রেখে এপর্যন্ত ৩০ জন নিহত এবং চার শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। নির্বাচনকে কেন্দ্র করে সোমবার মেহেরপুরের গাংনি উপজেলায় দুই ভাইকে কুপিয়ে হত্যার মত ঘটনাও ঘটেছে। ওই ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
- পাহাড়ের অস্থিরতা: রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ ২৮ অক্টোবর জাতীয় চকলেট দিবস
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
- এআইয়ের ফাঁদে ভারতীয় লেখক অরুন্ধতী রায়
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি











