দ্রুত ওয়েজবোর্ড বাস্তবায়ন করা হবে: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৩ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের কাজ অনেকদূর এগিয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আগামী ২৩ তারিখ সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে আমাদের বৈঠক আছে। এরপর অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করে যতদ্রুত সম্ভব ওয়েজবোর্ড বাস্তবায়নের কাজ করা হবে।
রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ মিলনায়তনে ‘মিট দ্য প্রেস’ এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ওয়েজবোর্ড বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রী নতুনভাবে মন্ত্রিসভা কমিটি গঠন করে দেবেন। এরপর সেটি মন্ত্রিসভা কমিটিতে আলোচনা হবে। ওয়েজবোর্ডের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তথ্যমন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, যখন ওয়েজবোর্ড চালু হয় আমাদের দেশে তখন তো বিটিভি ছাড়া আর কোনো টেলিভিশন চ্যানেল ছিল না। ফলে ওয়েজবোর্ডের মধ্যে টেলিভিশনের সাংবাদিকরা অন্তর্ভুক্ত ছিলেন না। এখন তো টেলিভিশন একটা বিরাট ব্যাপার। অনেকগুলো টেলিভিশন, সেগুলো অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।
এর আগে জাতীয় প্রেসক্লাবের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রী বলেছিলেন, আগামী ২৮ জানুয়ারির মধ্যে সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের প্রজ্ঞাপন জারির বিষয়ে যা যা করতে হয় করা হবে।
-জেডসি
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




