দ্রুত হিমোগ্লোবিন বাড়ানোর উপায়
স্বাস্থ্য ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১১ পিএম, ২৭ এপ্রিল ২০২৫ রবিবার
সংগৃহীত ছবি
হিমোগ্লোবিন রক্তের একটি উপাদান। মূলত আমাদের রক্তে উপস্থিত প্রোটিনকে হিমোগ্লোবিন বলা হয়। এটি রক্তের লোহিত রক্ত কণিকায় থাকে এবং রক্তের প্রয়োজনীয় ঘনত্ব বজায় রাখতে সাহায্য করে। এই হিমোগ্লোবিনের কারণেই রক্ত লাল হয়।
হিমোগ্লোবিনের মূল কাজ হলো দেহের প্রতিটি অংশে প্রয়োজনীয় অক্সিজেন রক্তের মাধ্যমে পৌঁছে দেওয়া। রক্তে এই উপাদানের পরিমাণ কমে গেলে অ্যানিমিয়াসহ নানা শারীরিক সমস্যা দেখা দেয়। এর মধ্যে মাথা ব্যথা, শ্বাসকষ্ট, দুর্বলতা, ক্ষুধামন্দা ইত্যাদি উল্লেখযোগ্য।
হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা কত?
একজন পুরুষের দেহে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা প্রতি ডেসিলিটারে ১৩.৫ থেকে ১৭.৫ গ্রাম। নারীদের রক্তে এর স্বাভাবিক মাত্রা ১২-১৫.৫/১৬ গ্রাম। তবে অনেকেরই রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকে।
কিছু খাবার রয়েছে যা দ্রুত হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। কী সেগুলো? চলুন জেনে নিই-
প্রাণিজ খাদ্য
কলিজা, ডিম, দুধ, মাংসের মতো প্রাণিজ খাদ্য থেকে খুব সহজে হিম (হিমোগ্লোবিনের অপ্রোটিন অংশ হিম+গ্লোবিন) তৈরি হয়। এটি শরীরে খুব দ্রুত শোষণ হয়। উদ্ভিজ্জ উৎস থেকে এই পরিমাণে হিম তৈরি হতে পারে না। তাই দ্রুত হিমোগ্লোবিন বাড়াতে প্রাণিজ উৎসকে বেশি প্রাধান্য দিন।
ভিটামিন সি সমৃদ্ধ খাবার
ভিটামিন সি’র অভাবে রক্তে হিমোগ্লোবিন কমে যেতে পারে। তাই দ্রুত হিমগ্লোবিন বাড়াতে খাদ্যতালিকায় রাখুন ভিটামিন সি সমৃদ্ধ খাবার। কমলা, লেবু, স্ট্রবেরি, টমেটো, গোলমরিচের মতো খাবারগুলো ভিটামিন সি’র ভালো উৎস। এগুলো লৌহ শোষণে সাহায্য করে। ফলে রক্তে হিমোগ্লোবিন বাড়ে।
রঙিন সবজি ও ফল
হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে খান ডালিম, আপেল, বিট, লাল আঙ্গুর, ব্রকলি। এগুলোতে রয়েছে আয়রন, ক্যালসিয়াম ও ফাইবার, যা রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধিতে সাহায্য করে। এসব ফলের মধ্যে ডালিম খুব দ্রুত রক্তে হিমোগ্লোবিন বাড়ায়।
সামুদ্রিক মাছ
সামুদ্রিক মাছ থেকে পাওয়া যায় লৌহ যা হিমোগ্লোবিন বাড়ানোর জন্য খুবই উপযোগী।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না










