ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ১৭:১২:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন রেকর্ডের মুকুটে মেসি

ধর্ষকদের খোজা করার বিল পাশ পাকিস্তানে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৫ পিএম, ১৮ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

একাধিক ধর্ষণের জন্য দোষী সাব্যস্ত যৌন অপরাধীদের রাসায়নিক দিয়ে খোজা করার জন্য নতুন বিল পাশ হয়েছে পাকিস্তানের পার্লামেন্টে। রাসায়নিক দিয়ে খোজাকরণ এমন একটি পদ্ধতি যেখানে ওষুধ প্রয়োগ করে যৌন সক্ষমতা কমিয়ে ফেলা হয়। এই সাজা দক্ষিণ কোরিয়া, পোল্যান্ড, চেক রিপাবলিক এবং যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রদেশে আইনত বৈধ। 

পাকিস্তানজুড়ে নারী ও শিশুদের ধর্ষণের হার বেড়ে যাওয়ার কারণে ধর্ষণদের কঠোর শাস্তির দাবিতে গণবিক্ষোভের মুখে এই বিল পাশ করা হয়। 

দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি নতুন ধর্ষণ বিরোধী অধ্যাদেশ অনুমোদন করার প্রায় এক বছর পরে বিলটি পাশ হয়। এর ফলে ধর্ষকদের  এই সাজা দেওয়ার ক্ষেত্রে আর আইনি বাধা থাকল না।

বুধবার সংসদের যৌথ অধিবেশনে অন্য ৩৩টি বিলের সঙ্গে ফৌজদারি আইন (সংশোধনী) বিল ২০২১ পাশ হয়েছে বলে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে।

এদিকে পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী দলের সংসদ সদস্য মুশতাক আহমেদ ওই বিলের নিন্দা জানিয়ে বলেন, এই সাজা ইসলাম বিরোধী এবং শরিয়াহ আইনের পরিপন্থী। 

তার মতে, ধর্ষকদের প্রকাশে ফাঁসি দেওয়া উচিত। কিন্তু শরিয়াহ আইনে খোজা করার কোনো বিধান নেই। 


 

এই বিভাগের জনপ্রিয়