ধর্ষকের বিচার হোক দ্রুত আইনের মাধ্যমে
তাসকিনা ইয়াসমিন | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৭ পিএম, ৮ জানুয়ারি ২০২০ বুধবার
ধর্ষকের বিচার হোক দ্রুত আইনের মাধ্যমে
রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় এখন এর বিচার প্রক্রিয়া নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা চলছে। এর প্রেক্ষিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ধর্ষকের শাস্তি আসলে কি হওয়া উচিত। ফেসবুকে একদল প্রতিবাদী ধর্ষককে ধরে ক্রসফায়ারে দেবার কথা বলছেন। আবার অনেকে ধর্ষকের বিচার দ্রুত বিচার ট্রাইবুনালে করার দাবী করছেন। তবে, বিশ্লেষকেরা বলছেন, ধর্ষণের শাস্তি দেয়া হোক দ্রুত আইনের মাধ্যমে।
এ প্রসঙ্গে মুক্তিযুদ্ধের গবেষক আফসান চৌধুরী বলেন, মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। এ কারণেই সে বলছে, ধর্ষককে মেরে ফেল। কারণ সে ধরেই নিচ্ছে, হয় সে নিজে বাঁচবে, না হয় অন্যজন বাঁচবে। এর বাইরে মানুষ আর কিছু ভাবতে পারছে না।
এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অব বাংলাদেশ (এএলআরডি)'র নির্বাহী পরিচালক শামসুল হুদা বলেন, ধর্ষণের শাস্তির বিচার হয় নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনালে। এই ধরণের অপরাধের শাস্তি বেশ কঠোর। অপরাধ প্রমাণিত হলে কমপক্ষে ১০ বছর কারাদণ্ড, কিম্বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এক্ষেত্রে আইনের মাধ্যমেই শাস্তি হওয়া দরকার।
লেখক তাহমিনা কোরাইশী বলেন, ক্রসফায়ারে যদি একজন ধর্ষকে দিয়ে দেয়া হয় তাহলে তো সে মারা গেল। তার তো শাস্তি পাওয়া হলো না। আমি চাই তার শাস্তি হোক। তাকে জেল হাজতে রাখা হোক। এতে জীবদ্দশায় সে দেখে যেতে পারবে যে, সে কি ভুল করেছে।
বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গীতিআরা নাসরীন তার ফেসবুক পেজ এ লিখেছেন ধর্ষকের বিচার দ্রুত বিচার ট্রাইবুনালে করতে হবে। বিচারহীনতা উৎসাহিত করবেন না।
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











