ধর্ষণের অভিযোগে নেপালের স্পিকার গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩২ পিএম, ৭ অক্টোবর ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
এক নারী সহকর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে নেপাল পার্লামেন্টের সাবেক স্পিকার কৃষ্ণ বাহাদুর মোহরা’কে। গত মঙ্গলবার স্পিকার হিসেবে পদত্যাগ করেন তিনি। এরপর রাজধানী কাঠমান্ডুর এক আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এ ঘটনায় পুলিশ তাকে গ্রেফতার করেছে।
তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন সাবেক মাওবাদী এই নেতা। তার বিরুদ্ধে এক নারী সহকর্মী অভিযোগ করেছেন গত সপ্তাহের রোববার তার এপার্টমেন্টে মদ্যপ অবস্থায় তার ওপর হামলে পড়েন স্পিকার কৃষ্ণ বাহাদুর মোহরা। তিনি উন্মত্ত অবস্থায় তার এপার্টমেন্টে হাজির হন বলে অভিযোগ করেন ওই নারী।
তিনি স্থানীয় মিডিয়াকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, এমনটা ঘটবে আমি চিন্তাও করি নি। তিনি আমার ওপর শক্তি প্রয়োগ করেছেন। আমি পুলিশে ফোন দেবো বলে হুমকি দেয়ার পরে তিনি আমাকে ছেড়ে দেন।
২০০৬ সালে নেপালে দশকব্যাপী গৃহযুদ্ধের অবসান হয়। ওই সময় যে শান্তি আলোচনা হয় তখন মাওবাদী বিদ্রোহীদের প্রধান মধ্যস্থতাকারী ছিলেন এই কৃষ্ণ বাহাদুর। ২০১৭ সালের জাতীয় নির্বাচনে এই মাওবাদীদের জোট ও উদারমনা কমিউনিস্টদের সঙ্গে গড়ে তোলা জোট ভূমিধস বিজয় পায়। এরপর গঠিত পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হন কৃষ্ণ বাহাদুর। তবে অভিযোগ উঠার পর গত মঙ্গলবার তিনি পদত্যাগ করেছেন।
তিনি মনে করেন যে অভিযোগ উঠেছে তা গুরুত্বর। এর সুষ্ঠু তদন্ত চান তিনি। কারণ, এতে তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ওদিকে ক্ষমতাসীন নেপাল কমিউনিস্ট পার্টিও তার পদত্যাগ দাবি করেছিল। কারণ, ধর্ষণের অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ জোরালো হয়ে উঠেছিল। যৌন নির্যাতনের অভিযোগে নেপালে এত বড় মাপের একজন রাজনীতিককে গ্রেপ্তারের ঘটনা বিরল।
-জেডসি
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ










