ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানো শেখান তিনি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪১ এএম, ৩ জুন ২০১৯ সোমবার
ঊষা বিশ্বকর্মা এবং তার প্রতিষ্ঠানের একজন সদস্য
সংবাদ সংস্থা থমসন রয়টার্স ফাউন্ডেশনের ২০১৮ সালের প্রতিবেদন অনুযায়ী, নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতার ঘটনার হিসেবে ভারত পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ। ২০১২ সালে দিল্লিতে বাসে একজন নারীকে গণধর্ষণ করার পর হত্যা করা হলে তা ভারতজুড়ে ব্যাপক জনরোষের জন্ম দেয়।
তারপর থেকে ভারতে নারীদের বিরুদ্ধে হওয়া যৌন হয়রানি এবং ধর্ষণের ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ করার হার বাড়লেও এখনো অধিকাংশ ঘটনার ক্ষেত্রেই অভিযোগ করা হয় না।
ভারতে মেয়েদের একটি স্কুলে আত্মরক্ষা বিষয়ক কর্মশালা পরিচালনা করার সময় নিজের সাথে হয়ে যাওয়া যৌন হয়রানির ঘটনা সম্পর্কে বলছিলেন ঊষা বিশ্বকর্মা।
তিনি বলেন, "ঐ ঘটনার আগে আমি খুব সাহসী একটা মেয়ে ছিলাম। কিন্তু ঐ ঘটনা আমার আত্মবিশ্বাস নষ্ট করে দেয়।"
ঊষা'র বয়স যখন ১৮ বছর, তখন তাকে ধর্ষণের চেষ্টা করা হয়।
ঊষা বিশ্বকর্মা বলেন "ঐ ঘটনার কারণে যেরকম মানসিক আঘাত পাই, তা কাটাতে প্রায় এক বছর সময় লেগেছিল আমার।"
তিনি বলেন, "আমার মনে হয়েছিল - আমি যদি ঐ ঘটনা সম্পর্কে কাউকে বলি, তাহলে আমার ঘর থেকে বের হওয়া অসম্ভব হয়ে পড়বে।"
কিন্তু দ্রুতই ঐ মানসিক অবস্থার পরিবর্তন হয় ঊষার।
এর কিছুদিন পর থেকে তিনি যৌন হয়রানি এবং ইভ টিজিং থেকে আত্মরক্ষার উদ্দেশ্যে নারীদের জন্য কর্মশালা আয়োজন করা শুরু করেন।
ঊষা বিশ্বকর্মা বলেন, "কোন মেয়ে যখন আমাকে এসে বলে, তাকে উত্যক্ত বা যৌন হয়রানি করা হয়েছে, আমি তাকে আত্মরক্ষার কৌশল শিখতে উদ্বুদ্ধ করি।"
তিনি বলেন, "বিভিন্ন পরিস্থিতির জন্য মেয়েদের বিভিন্ন রকম পদ্ধতি শিখিয়ে থাকি আমরা, যেগুলো আক্রমণের শিকার হওয়ার পর ২০ সেকেন্ডের মধ্যে কাজ করে।"
উত্তর প্রদেশের শহর লখনৌতে 'রেড ব্রিগেড' নামের এই প্রতিষ্ঠানটি ২০১১ সালে তৈরি করেন ঊষা।
শুরুতে নানা ধরণের নেতিবাচক কথা শুনতে হলেও ধীরে ধীরে মানুষ তার এই উদ্যোগকে সমর্থন করা শুরু করে।
ঊষা বিশ্বকর্মা বলেন, “প্রথম দিকে মানুষ একেবারেই সমর্থন দেয়নি। এমনকি শুরুতে মানুষ আমাকে যৌনকর্মী বলেও হেনস্থা করতো। তারা বলতো - আমার সাথে যেই মেয়েরা কাজ করে, তারাও বাজে মেয়ে।"
কিন্তু মানুষের নেতিবাচক কথা তাদের দমাতে পারেনি।
ঊষা বলেন, "যেই মানুষেরা একসময় আমাদের খারাপ কথা বলতো, আজ তারাই আমাদের প্রশংসা করে।"
উষা বলেন, "আমরা যখন কোনো মেয়েদের স্কুলে কর্মশালা পরিচালনা করতে যাই, তখন শুরুতেই মেয়েদের জিজ্ঞেস করি যে - এমন কেউ কি আছে যে কখনো হয়রানির শিকার হওনি?' আজ পর্যন্ত কোথাও একটি মেয়েও এই প্রশ্নের উত্তরে হ্যাঁ বলেনি।"
"আমাদের দেশের অবস্থা এতই খারাপ যে, প্রায় শতভাগ নারীই কখনো না কখনো যৌন হয়রানির শিকার হয়েছেন।"
মূত্র : বিবিসি অনলাইন বাংলা
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











