ধর্ষিত হলেও প্রতিবাদ করবেন না, ফেসবুক পোস্টে রুয়েটের শিক্ষক
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৪ পিএম, ১৬ আগস্ট ২০১৯ শুক্রবার
স্ত্রীর লাঞ্ছনার প্রতিবাদ করতে গিয়েছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষক রাশিদুল ইসলাম। কিন্তু রক্ষা পেলেন না নিজেও। বখাটেদের হাতে লাঞ্ছিত হয়েছেন। মারধরের শিকার হয়েছেন। অসহায় অবস্থায় আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর কাছে সাহায্য চেয়েছেন। কিন্তু কোনো ব্যক্তি তাকে সহযোগীতার হাত বাড়িয়ে দেননি।
গত শনিবার রাজশাহী শহরের জনবহুল সাহেববাজার মনিচত্ত্বর এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে নিজের ফেসবুক আইডিতে ‘সবাই দাঁড়িয়ে দেখলো, কিন্তু কেউই এলো না এগিয়ে’ শিরোনামে একটি পোস্ট দেন রুয়েট শিক্ষক রাশিদুল ইসলাম।
উইমেননিউজের পাঠকদের জন্য রাশিদুল ইসলামের ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো:
‘রাজশাহী শহরে এসব বখাটের কাছে আইন দিন দিন জিম্মি হয়ে পড়ছে। মেনে নিন নয়তো দেশ ছেড়ে চলে যান। এদেশে আপানার চোখের সামনে আপনার মা, বোন অথবা বউ ধর্ষিত হলেও প্রতিবাদ করবেন না, আশেপাশে কাউকে পাবেন না। মার খেয়ে মরবেন। কারণ, আপনি একটা জানোয়ার, আমিও একটা জানোয়ার, জানোয়ারে ভরা সমাজ আমাদের।
আজকের ঘটনাটা সংক্ষেপে বলি। সাহেববাজার মনিচত্ত্বরের মতো জনবহুল এলাকাতে আমার বউ হেনস্তার শিকার হয়। এক পাল ছেলের মধ্যে একজন আমার বউকে পেছন থেকে কয়েকবার ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেয়। দুই-তিনবার সহ্য করলেও পরের বার প্রতিবাদ করি। ব্যাস, সোনার ছেলেদের দাপট শুরু। শেষে আমাকে সোনাদীঘি মসজিদের সামনে ৫-৭ জন মিলে ঘিরে ধরে মারা শুরু করে। এই পর্যন্ত না হয় মেনে নিলাম।
কিন্তু ওখানে কম করে হলেও ৫০ জন আমার মার খাওয়া দেখছিল। একজনও এগিয়ে আসেনি। মার খাওয়ার এক পর্যায়ে আমি দর্শকদের উদ্দেশ্যে বলি, ‘বাঁচান আমাকে’, কোনো রেসপন্স পাইনি। একজন মোটরসাইকেল থামিয়ে আমার মার খাওয়া দেখছিল। আমি সাহায্য চাওয়ার সঙ্গে সঙ্গে মোটরসাইকেল চালিয়ে চলে গেল।
মার খেয়ে কাপুরুষ আমি দর্শকদের বলি, আপনারা আজ এগিয়ে এলেন না, একদিন আপনার বউয়ের সঙ্গে এমন হলেও কেউ এগিয়ে আসবে না। ও আমার বউ, গার্লফ্রেন্ড না, কাবীননামা দেখাতে হবে আপনাদের? এ সময় একজন ভিড়ের মধ্য থেকে বলে বসল, হ্যাঁ, কাবীননামা নিয়েই চলাফেরা করতে হবে।
ধরেন, দ্বিতীয়বার আক্রমণে ওরা আমাকে মেরে ফেলল। কি করবেন? ফেসবুকে কান্নাকাটি? জাত গেল জাত গেল রব তুলবেন? কোনোটাই করবেন না দয়া করে, এতে কিছু আসে যায় না। আর যারা করবে, তাদের গিয়ে থুথু দিয়ে আসবেন। ধরেই নিয়েছিলাম, পিএইচডি শেষ করে দেশে ফিরব, মা বাবা চান না বাইরে স্যাটেল হই। এই ঘটনার পর দ্বিতীয়বার ভাববো অবশ্যই।’
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ
- ভুয়া ভোটের আশঙ্কা, নিকাব খুলে পরিচয় শনাক্তের দাবি
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- সাভার-আশুলিয়া: ফাঁকা সড়ক-মহাসড়ক
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪
- ইউনূসের প্রস্তাবে হাদির স্ত্রী: নিজের যোগ্যতায় চাকরি নেব
- ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- ব্রাহ্মণবাড়িয়া ২: রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু
- ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫
- রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান
- ইউনূসের প্রস্তাবে হাদির স্ত্রী: নিজের যোগ্যতায় চাকরি নেব
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- ব্রাহ্মণবাড়িয়া ২: রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- নির্বাচন ও গণভোট সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল










