ধর্ষিতা শিশু জন্ম দিলো পুত্রসন্তান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২৪ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
জীবনমৃত্যুর সন্ধিক্ষণে থাকা যশোরের মণিরামপুরে ধর্ষণের শিকার শিশুটি পুত্রসন্তান প্রসব করেছে। শনিবার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে তার সন্তানকে ভূমিষ্ঠ করান।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু জানান, শিশুটির প্রসব বেদনা উঠলে শুক্রবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর শনিবার সকালে তার অপারেশন করা হয়। শিশুটি একটি ছেলে সন্তানের জন্ম দেয়। তার ওজন হয়েছে আড়াই কেজি।
হাসপাতালের শিশু বিশেষজ্ঞ আহমেদ মহিউদ্দিন জাহাঙ্গীর সুমন বলেন, শিশুটির মায়ের অবস্থা কিছুটা খারাপ। তবে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সোমেন জানান, ভূমিষ্ঠ হওয়া শিশুটির ডিএনএ টেস্ট করার জন্য নমুনা নিতে তিনি হাসপাতালে এসেছেন। ইতোমধ্যে এই মামলায় গ্রেপ্তারকৃত মণিরামপুরের পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের সহকারী কর্মকর্তা গোলাম কিবরিয়ার ডিএনএ টেস্ট করা হয়েছে। এখন ভূমিষ্ঠ হওয়া শিশুর ডিএনএ টেস্ট করলেই সব কিছু জানা যাবে।
প্রসঙ্গত, গোলাম কিবরিয়া মণিরামপুরে একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। তার বাড়িতে কাজের মেয়ে হিসেবে ১০ বছরের শিশুটি থাকত। চলতি বছরের শুরু থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে দিনের পর দিন ধর্ষণ করেন কিবরিয়া। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে মেয়েটির স্বজনরা আইনের আশ্রয় নেন। তখন পুলিশ কিবরিয়াকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি কারাগারে আছেন। আর মামলাটি বিচারাধীন রয়েছে।
-জেডসি
- ভুয়া ভোটের আশঙ্কা, নিকাব খুলে পরিচয় শনাক্তের দাবি
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- সাভার-আশুলিয়া: ফাঁকা সড়ক-মহাসড়ক
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪
- ইউনূসের প্রস্তাবে হাদির স্ত্রী: নিজের যোগ্যতায় চাকরি নেব
- ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- ব্রাহ্মণবাড়িয়া ২: রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন
- রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- নির্বাচন ও গণভোট সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন

- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু
- ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫
- রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান
- ইউনূসের প্রস্তাবে হাদির স্ত্রী: নিজের যোগ্যতায় চাকরি নেব
- ব্রাহ্মণবাড়িয়া ২: রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- নির্বাচন ও গণভোট সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল
- প্রচারণা শেষ, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট