নওগাঁয় শিশু পরিবারের ৯১১ মেয়ে পুনর্বাসিত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:৪৮ পিএম, ২৪ জুন ২০১৮ রবিবার
নওগাঁয় সরকারি শিশু পরিবার (বালিকা) দীর্ঘদিন থেকে এ জেলার দরিদ্র এতিম মেয়েদের শিক্ষা প্রদান ও প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসনের দায়িত্ব পালন করে আসছে। এ পর্যন্ত নিবাসীদের মধ্যে বিভিন্নভাবে ৯১১ জনকে পুনর্বাসিত করা হয়েছে।
নওগাঁ সরকারী শিশু পরিবার (বালিকা) ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হলেও শিশু পরিবার হিসেবে রুপান্তরিত হয়েছে ২০০৩ সালে। এ সদনে মোট ১০০ জন নিবাসী থাকার কথা। বর্তমানে রয়েছে ৯৪ জন। ৬ বছর থেকে ৯ বছর বয়স পর্যন্ত দরিদ্র পরিবারের এতিম মেয়েদের এখানে ভর্তির সুযোগ রয়েছে। তাদের বয়স যখন ১৮ বছর পূর্ণ হয় তখন তাদের পুনর্বাসন করা হয়। এর মধ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেয়া হয়।
বর্তমানে ঐ প্রতিষ্ঠানের ৯৪ জন নিবাসীদের মধ্যে অনার্স ২য় বর্ষে ১জন, এইচএসসি ২য় বর্ষে ১জন, এসএসসি ৬জন, ১০ম শ্রেণীতে ৫জন, ৯ম শ্রেণীতে ৬জন, ৭ম শ্রেণীতে ৭জন, ৬ষ্ঠ শ্রেণীতে ৮জন, ৫ম শ্রেণীতে ৯জন, ৪র্থ শ্রেণীতে ১৭ জন, ৩য় শ্রেণীতে ৫জন, ২য় শ্রেণীতে ১৩ জন এবং ১ম শ্রেণীতে ৫ জন পড়াশুনা করছে। তাদের পড়াশুনার গুনগত মান ভালো। বিভিন্ন শ্রেণীতে যারা পরীক্ষা দিয়েছে তারা শতভাগ পাস করেছে।
এ প্রতিষ্ঠানের নিবাসীদের পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচ এস সি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য প্রাইভেট পড়ানোর ব্যবস্থা রয়েছে। এ ব্যবস্থায় বিভিন্ন শ্রেণীর মোট ৫৫ জন নিবাসী প্রাইভেট পড়া চালিয়ে যাচ্ছে।
এসব নিবাসীদের লেখাপড়া’র খরচসহ যাবতীয় খরচ সরকারীভাবে সংকুলান করা হয়ে থাকে। বর্তমানে প্রতিটি শিশুর জন্য মাসিক ২ হাজার ৬শ টাকা খরচ করা হচ্ছে। সেই হিসেবে তাদের জন্য প্রতি মাসে সরকারি খরচ হচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৪শ টাকা। প্রতি বছরে তাদের জন্য ব্যয় হচ্ছে ২৯ লাখ ৩২ হাজার ৮শ টাকা। মাসিক মাথাপিছু ব্যয়ের মধ্যে রয়েছে খাদ্য, জ্বালানি ও দুধ বাবদ ২ হাজার টাকা, শিক্ষা বাবদ ২৫৫ টাকা, প্রশিক্ষণ বাবদ ৫০ টাকা, সাধারণ পোশাক পরিচ্ছদ ১০০ টাকা, চিকিৎসা বাবদ ৩০ টাকা এবং তেল, সাবান, প্রসাধনী,ফিনাইল, ব্লিচিং পাউডার ইত্যাদি বাবদ ৬০ টাকা।
নওগাঁ সরকারী শিশু পরিবারের তত্বাবধায়ক রাজিয়া সুলতানা বলেছেন নিবাসীদের দিনে ৪ বার খাবার দেয়া হয়। এর মধ্যে সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকেলের নাস্তা এবং রাতের খাবার। এ ছাড়াও এ সদনের নিবাসীরা মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ বিভিন্ন জাতীয় দিবসে অংশগ্রহণ করে পুরস্কার লাভ করেছে। ২০১২ সাল থেকে এ পর্যন্ত ৫টি প্রথম পুরস্কার, ৫টি দ্বিতীয় পুরস্কার এবং দু’টি তুতীয় পুরস্কার লাভ করেছে।
এখন পর্যন্ত এ শিশু পরিবার থেকে ৬০ জনকে দর্জ্জি বিজ্ঞান, ৩০ জনকে উলবুনন, ৩০ জনকে সূচি শিল্প ও ১০ জনকে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
অপরদিকে পুনর্বাসিত করা হয়েছে ৭৮১ জনকে। এদের মধ্যে বিয়ের মাধ্যমে ৩৪৫ জন, চাকরির মাধ্যমে ১২ জন, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে ১৩০ জন, অভিভাবকের মাধ্যমে ২৯২ জন এবং অন্যত্র বদলি করা হয়েছে ২ জনকে।
সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুর মোহাম্মদ বলেন, এ প্রতিষ্ঠানে জেলার দরিদ্র পরিবারের এতিম মেয়েদের প্রতিপালন, শিক্ষা প্রদান, প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে পুনর্বাসন করে অত্যন্ত গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে চলেছে।
সূত্র : বাসস
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


