নওয়াজকে মুরসির পরিণতি বরণ করতে দেব না: মরিয়ম
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৫ পিএম, ২৩ জুন ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট নওয়াজ শরিফকে কখনই প্রয়াত মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পরিণতি বরণ করতে দেবেন না বলে জানিয়েছেন তার কন্যা মরিয়ম নওয়াজ।
সম্প্রতি আদালতের এজলাসেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মোহাম্মদ মুরসি। অভিযোগ উঠেছে, যথাযথ চিকিৎসাসেবা না পাওয়ার কারণেই তার প্রাণহানি হয়েছে।
এদিকে কারাবন্দি নওয়াজ শরিফও অসুস্থতার কথা বেশ কয়েক দিন দরে আলোচনায়।
নওয়াজের স্বজনরাও অভিযোগ করেছেন, কারাগারে মুসলিম লীগের এ নেতাকে যথাযথ স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে না।
তার কন্যা মরিয়ম নওয়াজ বলেন, পাকিস্তান মিসর না, আর তাই নওয়াজকে তিনি মুরসির পরিণতি বরণ করতে দেবেন না।
প্রয়াত মুরসির প্রসঙ্গ টেনে এক সংবাদ সম্মেলনে মরিয়ম নওয়াজ বলেন, নওয়াজ শরিফের শারীরিক অবস্থা ভালো নয়। এ সপ্তাহে তার হার্টঅ্যাটাক হয়েছিল। তার কোনো চিকিৎসাও করা হয়নি।
তিনি অভিযোগ করেন, তার বাবার চিকিৎসায় গুরুত্ব দিচ্ছেন না ডাক্তাররা। তার শারীরিক প্রকৃত অবস্থার ৮০ শতাংশ আমাদের সামনে আনা হচ্ছে। অথচ হার্টঅ্যাটাকের কারণে তার রক্তে ত্রোপোনিনের মাত্রা অনেক বেশি পাওয়া গেছে।
মরিয়ম নওয়াজ বলেন, আমরা আদালতের কাছে অনুরোধ করেছি যেন তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়া হয়।
গত বৃহস্পতিবার চিকিৎসার জন্য নওয়াজ শরিফের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির হাইকোর্ট।
এ প্রসঙ্গে মরিয়ম বলেন, আমরা তিনবারের প্রধানমন্ত্রীকে মুরসির পরিণতি বরণ করতে দেব না। এটি মিসর নয় এবং তিনিও মোহাম্মদ মুরসি নয়।
প্রসঙ্গত ৬৯ বছর বয়সী নওয়াজ শরিফ আল-আজিজিয়া দুর্নীতি মামলার দায়ে লাহোরের কোট লাখপাত জেলে সাত বছরের কারাদণ্ড ভোগ করছেন।
-জেডসি
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











