নগর স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা ডিএনসিসি’র
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১১ পিএম, ১ জুলাই ২০২৫ মঙ্গলবার
নগর স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা ডিএনসিসি’র
নগরবাসীর জন্য অত্যাবশ্যকীয় প্রাথমিক স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য, সমতা ও মানসম্পন্ন করার লক্ষ্যে আজ মঙ্গলবার থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নগর স্বাস্থ্যসেবা কার্যক্রমের পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছে।
১৯৯৮ সাল থেকে স্থানীয় সরকার বিভাগের আওতায় আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট (২য় পর্যায়)-এর মাধ্যমে ডিএনসিসিতে পরিচালিত হয়ে আসছিল নগর মাতৃসদন, প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং স্যাটেলাইট কেন্দ্রসমূহ।
প্রকল্পটির আওতায় ২১টি ওয়ার্ডে ৬টি নগর মাতৃসদন, ৩০টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও ৬০টি স্যাটেলাইট কেন্দ্রের মাধ্যমে নাগরিকদের জন্য বিভিন্ন প্রকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হতো।
এই প্রকল্পের মেয়াদ গত ৩০ জুন শেষ হওয়ায়, ১ জুলাই থেকে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম সরাসরি ডিএনসিসির তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় পরিচালিত হবে। সিটি কর্পোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় এই স্বাস্থ্যসেবাগুলো এখন আরও টেকসই, স্বচ্ছ, এবং নাগরিকদের কাছে অধিকতর সহজলভ্য হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ডিএনসিসি মনে করে, স্বাস্থ্যসেবা নাগরিকদের একটি মৌলিক অধিকার। তাই প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার এই নবযাত্রায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দিকনির্দেশনা অনুযায়ী ও অংশীজনদের সহযোগিতায় সেবা প্রদানে কোনো ঘাটতি রাখা হবে না।
এই উদ্যোগের মাধ্যমে নগর স্বাস্থ্য ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হলো—যেখানে নগরবাসী, বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, পাবেন গুণগত স্বাস্থ্যসেবা একেবারে হাতের নাগালে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







