নতুন প্রজন্মকে দেশের জন্য কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:০১ পিএম, ৩০ জুলাই ২০১৮ সোমবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নতুন প্রজন্মকে দেশের জন্য নিবেদিত হয়ে কাজ করতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সমাজসেবার কাজ করতে হবে। তবেই না বাংলাদেশ সত্যিকারের সোনার বাংলায় পরিণত হবে।
এ সময় তিনি মানবিকগুণাবলি জাগ্রত করে শিশুদের ছোটবেলা থেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বাবা-মা ও শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
আজ রোববার বিকেলে গণভবনে গার্ল গাইডস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ স্কাউটস্ এর একটি অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
গণভবনের অনুষ্ঠানে কয়েক হাজার গার্ল গাইডস ও স্কাউট সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যালয়ের দশতলা ভবন এবং বাংলাদেশ স্কাউটস্ এর শতাব্দী ভবনসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া প্রধানমন্ত্রী শাপলা কাব অ্যাওয়ার্ড বিতরণ করেন।
স্কাউটিংসহ শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এই সংগঠনের কাজ মানুষের পাশে দাঁড়ানো। তারা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগেও মানুষের পাশে দাঁড়ায়, সহায়তা করে। মানুষের জন্য কাজ করে।
প্রধানমন্ত্রী বলেন, মাদক-সন্ত্রাস ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতনে নতুন প্রজন্মই সবচেয়ে বড় শক্তি। এ সময় তিনি মাদক-সন্ত্রাস ও অনৈতিক কাজ থেকে দূরে থাকার আহ্বান জানান নতুন প্রজন্মকে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার প্রমুখ।
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’











