নতুন মন্ত্রিসভায় নারী মাত্র তিনজন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৯ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার
ছবি: সংগ্রহিত।
নতুন গঠিত মন্ত্রিসভায় নারী সদস্য হিসেবে স্থান পেয়েছেন মাত্র তিনজন। আগের দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভায় যেখানে নারী সদস্য ছিলেন আটজন, সেখানে নতুন মন্ত্রিসভায় এই সংখ্যা নেমে এসেছে তিনে।
নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া তিন নারীই এবার প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাদের আরেকটি মিল হলো—তিনজনেরই বাবা একসময় মন্ত্রিসভার সদস্য ছিলেন।
তাদের মধ্যে মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি প্রয়াত শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নুর কন্যা। হারুনার রশিদ খান মুন্নু মানিকগঞ্জ-২ ও মানিকগঞ্জ-৩ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি মুক্তিযুদ্ধের সংগঠক ও বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত কে এম ওবায়দুর রহমানের মেয়ে। কে এম ওবায়দুর রহমানও এ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ফারজানা শারমিন পুতুলকে মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের কন্যা।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভায় নারী সদস্য ছিলেন আটজন, যা সংসদীয় ইতিহাসে সর্বোচ্চ বলে বিবেচিত হয়েছিল।
মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান মো. সাহাবুদ্দিন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি। দলের চেয়ারপারসন তারেক রহমান তার নেতৃত্বে নতুন সরকার সাজানো হয়েছে একঝাঁক নতুন মুখ নিয়ে।
প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার মোট সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৫০ জন। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











