নন্দীগ্রামে পিছিয়ে থেকেও এগিয়ে গেলেন মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৬ পিএম, ২ মে ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আবারো ক্ষমতায় আসছেন তৃণমূল কংগ্রেস। রোববার সকালে ভোট গণনা শুরুর পর থেকেই এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সর্বশেষ প্রাপ্ত ফলাফলে দেখা যায় তৃণমূল কংগ্রেস ২০৮, বিজেপি ৮০ এবং সংযুক্ত মোর্চা জোট ২ আসনে এগিয়ে রয়েছে। কিন্তু তৃণমূলের প্রধান মমতাকে নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা। কারণ নন্দীগ্রামে মমতা পিছিয়ে ছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সাথে। তবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় মমতা শিবিরে এসেছে সুখবর। নন্দীগ্রামে ১১ রাউন্ডের গণনার শেষে শুভেন্দু অধিকারীকে পিছনে ফেলে ৩৩২৭ ভোটে এগিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে চূড়ান্ত ফলাফল পেতে অপেক্ষা করতে হবে ১৫ দফা ভোট গণনা পর্যন্ত।
ভারতের পাঁচ রাজ্যের মধ্যে পশ্চিবঙ্গের বিধানসভা ভোট নজর কেড়েছে প্রথম থেকেই। নির্বাচন কমিশন আয়োজিত আট দফার ভোটে লড়াই যেমন হয়েছে সমানে সমানে, তেমন রক্তপাতও হয়েছে। প্রথম দফা থেকে শেষ দফা, একাধিক নির্বাচনী কেন্দ্র থেকে সহিংসতার খবর সামনে এসেছে। তৃণমূল, বিজেপি কিংবা সংযুক্ত মোর্চা (বাম-কংরেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট) নির্বাচনী যুদ্ধে টক্কর দিয়েছে সব দলই। কিন্তু শেষ হাসি হাসবে কোন দল, এখন তারই প্রতীক্ষাই।
ভারতের একাধিক বুথ ফেরত সমীক্ষার তথ্য জানাচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভায় মোট ২৯৪টি আসনের মধ্যে ম্যাজিক ফিগার (১৪৮ আসন) পেতে তৃণমূল-বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবিপি আনন্দ সি ভোটারের সমীক্ষা অনুযায়ী তৃণমূল পেতে পারে ১৫২ থেকে ১৬৪টি আসন। বিজেপি পেতে পারে ১০৯ থেকে ১২১টি আসন। জোট পেতে পারে ১৪ থেকে ২৫টি আসন। জি নিউজের সমীক্ষায় বিজেপি পেতে পারে ১৪৪টি আসন, তৃণমূল ১৩২টি আসন, জোট পেতে পারে ১৫টি আসন। আবার ইন্ডিয়া টুডের সমীক্ষাতেও জোর লড়াইয়ের ইঙ্গিত। বিজেপি ১৩৪ থেকে ১৬০টি, তৃণমূল পেতে পারে ১৩০ থেকে ১৫৬টি আসন, এমনই ইঙ্গিত দেয়া হয়েছে।
২০২১ এর নির্বাচনে বঙ্গ দখলের লড়াইয়ে প্রথম থেকেই ঝাঁপিয়ে পড়েছিল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে স্মৃতি ইরানি, যোগী আদিত্যনাথ, মিঠুন চক্রবর্তী, আমিশা প্যাটেল প্রচারে চমক লাগিয়েছে পদ্ম শিবির। তৃণমূলের পক্ষেও প্রচার লড়াই ছিল সমানে। টলিউডের জনপ্রিয় তারকা থেকে শেষ প্রহরে জয়া বচ্চন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করেছেন সকলেই। সব আসনের মধ্যে নজরকাড়া আসন এবার নন্দীগ্রাম। লড়াই ছিল- মমতা বনাম শুভেন্দুর। বঙ্গবাসী কি ফের ক্ষমতায় ফেরাবে মমতাকে, না কি গেরুয়া ঝড়ে আস্থা রেখে ‘সোনার বাংলার’ প্রতিশ্রুতিতে এগিয়ে যাবে? উত্তর মিলবে আর কয়েক ঘন্টার মধ্যেই। সূত্র : ইন্ডিয়া এক্সপ্রেস, সংবাদ প্রতিদিন
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










