নবজাতক মৃত্যু: তদন্তে আরও সময় বাড়ল, প্রতিবেদন ৩ জুন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৪ পিএম, ৩০ মে ২০২৬ শনিবার
ছবি: সংগ্রহিত।
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে সরকার। আগামী ৩ জুন তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
আজ শনিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্তের স্বার্থে এখনো কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা বাকি রয়েছে। বিশেষ করে সন্তান হারানো মায়েদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ কারণে নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দেওয়া যাচ্ছে না। তদন্ত কমিটিকে আরও তিন দিন সময় দেওয়া হয়েছে।
তিনি জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী ঘটনার রাতে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে রাত ২টা থেকে ৪টা পর্যন্ত শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ ছিল। একই সময়ে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থাও ছিল না বলে জানা গেছে। তবে এসব তথ্য তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, তদন্ত প্রতিবেদনে যাদের গাফিলতি বা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।
এদিকে, গত ২৭ মে রাতে পরিবারের আবেদনের পর ছয় নবজাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরিবারের সদস্যরা ময়নাতদন্ত না করার আবেদন জানালে সেই অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
ঘটনাটি নিয়ে ইতোমধ্যে রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তদন্ত প্রতিবেদন প্রকাশের পর মৃত্যুর প্রকৃত কারণ এবং দায়ীদের বিষয়ে আরও স্পষ্ট চিত্র পাওয়া যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আদ্-দ্বীন হাসপাতালের এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে উদ্বেগ ও আলোচনা তৈরি হয়েছে। নবজাতকদের নিরাপত্তা, হাসপাতালের জরুরি সেবা ব্যবস্থা এবং রোগী তদারকি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তাই তদন্তের ফলাফলের দিকে এখন তাকিয়ে আছেন নিহত শিশুদের স্বজনসহ পুরো দেশ।
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন





