নবজাতককে হত্যার পর জঙ্গলে ফেলে দিল মা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৪ এএম, ১৯ অক্টোবর ২০১৯ শনিবার
চাঁদপুরের মতলব উত্তরে এক নবজাতক শিশু কন্যাকে হত্যা করে জঙ্গলে ফেলে দিয়েছেন মা। শুক্রবার রাতে উপজেলার ডাকুর কান্দি গ্রামের কামাল উদ্দিন প্রধানের স্ত্রী শিরিন বেগম কন্যা সন্তান প্রসব করেন। ওই নবজাতক শিশুটিকে প্রসবের পর পর হত্যা করে বাড়ির পাশে জঙ্গলে ফেলে দিয়েছে মা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঠাকুর কান্দি গ্রামের রহমত আলী প্রধানের ছেলে কামাল উদ্দিনের স্ত্রী শিরিন বেগমের প্রসব ব্যথা উঠলে তার শাশুড়ি গ্রাম্য ধাত্রী ডেকে আনতে যান। এ সময় শিরিন টয়লেটে গেলে সেখানেই তার কন্যা সন্তান জীবিত জন্ম হয়। সঙ্গে সঙ্গেই নবজাতকের মা তাকে হত্যা করে বাড়ির পাশে জঙ্গলে এক গর্তে ফেলে দেয়।
শাশুড়ি বাড়ি ফিরে শিরিনের এমন কাণ্ড দেখে তাকে জিজ্ঞসাবাদ করলে সে তার সদ্য জন্ম নেওয়া সন্তানকে হত্যা করে ফেলে দিয়েছে বলে স্বীকার করে।
তাৎক্ষণিক শিরিনের শাশুড়ি বিষয়টি পরিবারের সবাইকে জানান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের লাশ উদ্ধার করে চাঁদপুরে হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়।
পুলিশের জিজ্ঞাসাবাদে নবজাতক হত্যার কথা স্বীকার করে শিরিন। তার স্বামী স্থানীয় একটি মাদ্রাসার দপ্তরী পদে চাকুরি করেন।
মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরশেদুল আলম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিরিন তার নবজাতক শিশুকে হত্যা করেছে বলে স্বীকার করে। পরবর্তীতে আমরা স্থানীয়ভাবে খোঁজ খবর নিয়ে জানতে পারি শিরিনের মানসিক সমস্যা আছে।’
তিনি আরও বলেন, ‘চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে সে তার স্বামীর হেফাজতে আছে। আইনি প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



