নববর্ষ সাদরে গ্রহণ করার কয়েকটি উপায়
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫০ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
দুয়ারে ইংরেজি নববর্ষ, ২০২৫। নতুন সালকে স্বাগত জানাতে আপনার নিশ্চয় নানা পরিকল্পনা আছে। আপনার পরিকল্পনা আরেকটি রাঙিয়ে দিতে এই ফিচারটি সহায়তা করতে পারে।
পরিবর্তনকে সাদরে গ্রহণের মানসিক প্রস্তুতি: জীবন পরিবর্তনের মধ্য দিয়ে যেতে থাকে। এই পরিবর্তন কখনো প্রত্যাশিত আবার কখনো অপ্রত্যাশিত। তবে যেকোন পরিবর্তনেও মনে রাখা প্রয়োজন ‘আমি কে?’। আধ্যাত্মিক নেতা রাম দাস একটি গল্প বলেন, গল্পটি হলো সমুদ্রতীরের দিকে ছুটতে থাকা দুটি ঢেউয়ের গল্প। যেগুলোর মধ্যে একটি বড়, একটি ছোট। দুইটি ঢেউই তীরের দিকে ছুটে যায়। বড় ঢেউটি দেখতে পায় আর একটু এগোলেই তীর। সামনের বড় ঢেউগুলো তীরে আছড়ে পড়ছে। এই দেখে বড় ঢেউটি ছোট ঢেউটিকে সতর্ক করে দেয়। কিন্তু ছোট ঢেউটি বিষয়টি খুব স্বাভাবিক মনে করে। ঢেউটি বলে, ‘ভেবো না। আমাদের কিচ্ছু হবে না।’ বড় ঢেউটি ছোট ঢেউটির কথায় সন্তুষ্ট হয় না। ঢেউটি বোঝায়, ‘তুমি বুঝতে পারছ না। আমাদের দিন শেষ হয়ে আসছে।’ এই শুনে ছোট ঢেউ ধীরে বলে, ‘না। কখনোই নয়। কেন জানো? কারণ, তুমি ঢেউ নও, তুমি পানি।’ এর অর্থ হলো কেউ যখন নিজের মূল পরিচয় জেনে যায় তখন সে বিশ্বাস করে কোনো অপ্রত্যাশিত পরিবর্তন তাকে মানসিকভাবে ভেঙে দিতে পারে না। বছরের শুরুতেই এই মানসিকতা ‘সেট’ করে নিতে পারেন।
আতশবাজি ফোটানো থেকে বিরত থাকুন: আতশবাজি ফুটিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর যে প্রচলন শুরু হয়েছে তা আদতে ভয়াবহ শব্দ দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। নতুন বছরের প্রথম ঘণ্টার মধ্যেই অনেক পাখি মরে যায়। এই দিনটি অনেক পশুপাখির জন্য মৃত্যুদিন হয়ে আসে। বন্ধু-বান্ধব- আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের আতশবাজি ফোটাতে অনুৎসাহিত করতে পারেন। নিজে আতশবাজি ফোটানো থেকে বিরত থাকতে পারেন।
স্বতঃস্ফূর্তভাবে দিনটি উদযাপন করুন: নতুন বছরের প্রথম দিনটি স্বতঃস্ফূর্তভাবে উদযাপন করুন। এই দিনে পছন্দের খাবার খেতে পারেন। বন্ধুদেরকে বাসায় আমন্ত্রণ জানাতে পারেন। ইনডোর গেমের আয়োজন করতে পারেন।
বই পড়ুন: নতুন বছরে নতুন বই পড়া শুরু করতে পারেন। একটি ভালো বই পড়া মানে একটি দূর ভ্রমণের সমান। বিনোদনের উৎস হিসেবে শুধুমাত্র ইলেকট্রিক ডিভাইসের ওপর নির্ভর না করে বই পড়তে পারেন। এতে মনে রাখার ক্ষমতা বাড়বে, কল্পনাশক্তি বাড়বে, মনোযোগ বাড়বে। একই সঙ্গে জানার পরিধি বাড়িয়ে নিতে পারবেন।
প্রিয় মানুষকে সময় দিন: যে মানুষটি আপনার উপস্থিতিতে সবচেয়ে বেশি আনন্দিত হয়, যে মানুষটি আপনার জীবনের অংশ তাকে সময় দিন। তার কথা মনোযোগ দিয়ে শুনুন। ‘মনোযোগ’ বিষয়টি এমন যে সম্পর্কে গভীরতা তৈরি করে দিতে পারে।
ক্ষমা করুন: নতুন বছরে পুরনো বন্ধুদের শুভেচ্ছাবার্তা পাঠিয়ে সম্পর্কটি সতেজ করে তুলুন। যাদের প্রতি রাগ আছে, অভিমান আছে তাদেরকে ক্ষমা করা যায় কিনা সম্ভাব্যতা নিয়ে ভাবুন। সম্ভব হলে ক্ষমা করুন।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী


