ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ২:১১:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে:পুলিশ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

নব্য জেএমবি’র নারী শাখার প্রধান নাবিলা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:৪১ এএম, ৭ এপ্রিল ২০১৮ শনিবার

একটি বিস্ফোরণের মামলায় ধরা পড়ল নব্য জেএমবির শীর্ষ নেত্রী। তাকে বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে। হুমায়ারা ওরফে নাবিলা নামে এই নারী নব্য জেএমবির ব্যাট-উইমেন বিভাগের প্রধান। এই শাখাটি জঙ্গি সংগঠনটির হয়ে বিভিন্ন আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে। ধৃত হুমায়রা বিত্তশালী পরিবারের সন্তান। 

 

পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম হোমায়রাকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করেছে। জঙ্গি সংগঠনে প্রচুর অর্থ সাহায্যে করতেন এই সে। এমনটাই জানা গেছে। তাকে জেরা করছে ঢাকা পুলিশ।

 

অন্যদিকে জঙ্গি তামিম গ্রুপের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

 

হুমায়রাকে বৃহস্পতিবার ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীকে বুধবার গভীর রাতে গ্রেফতার করা হয়।

 

হুমায়রাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের উপকমিশনার মোহাম্মদ মহিবুল ইসলাম খান।

 

তিনি বলেন, হুমায়রা ওরফে নাবিলা নব্য জেএমবির নারী শাখা ‘ব্যাট উইমেন’-এর প্রধান ছিলেন। ধনাঢ্য ব্যক্তির সন্তান হুমায়রা নিয়মিত জঙ্গিকাজে অর্থায়ন করতেন।

এই বিভাগের জনপ্রিয়