‘নরম হিন্দুত্ব’ উস্কে দিয়েছেন মোদি: মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৪ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
কারও নাম না করে ওম ও গরু নিয়ে ‘নরম হিন্দুত্ব’ উস্কে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এনআরসি নিয়ে বিরোধিতা করতে গিয়ে নাম না করে মোদীকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে বিজেপির থেকে বেশি ধর্মপ্রাণ, তাও বুঝিয়ে দিলেন মমতা।
দাবি করলেন, রোজ সকালে ২০ বার ওম বলেন। গরুর দুধও খেয়েছেন। বুধবার মথুরা জাতীয় পশু রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের সূচনা করে প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন,”এদেশের দুর্ভাগ্য, কিছু মানুষের কানে গরু ও ওম শব্দ গেলে চুল খাড়া হয়ে যায়।
তারা মনে করে, দেশ ষোড়শ শতাব্দীতে পৌঁছে গিয়েছে। এত দূর ওদের জ্ঞানের পরিধি!” ওই প্রসঙ্গ না নিয়ে এদিন মমতা বলেন,”আমি গরুর দুধ খেয়েছি। ছাগলের দুধ খেয়েছি। তোমরা খাও। দেহ তুলতুলে হবে। আমি সকালে ওম বলি। ২০ বার ওম বলি।”
মমতা আরও বলেন,”আমাদের এখানে গণপতি পুজো হয়। সবাই লাড্ডু খাওয়ায়। খিচুড়ি, লাবড়া খেয়ে দেখছ। খেয়ে দেখে যাও কেমন টেস্ট। আমন্ত্রণ রইল। খিচুড়ি খাওয়াবো, লাবড়া খাওয়াবো, পায়েস খাওয়াবো। আমার বাড়িতেও গণপতি পুজো হয়।
আমি কি ছটপুজোয় যাই না? আমায় ধর্ম শেখাচ্ছে। বড়দিন পালন করি না? কেক খাই না? চার্চে যাই না? ইদে বিরিয়ানি, সিমাই খাই না? আমরা বলি না, বুদ্ধং শরণং গচ্ছামি। ধর্ম, জাতির ভিত্তিতে এনআরসি মানব না।”
লোকসভা ভোটের আগে প্রচারে মোদী-শাহ রাজ্যে এসে দাবি করে গিয়েছেন, এরাজ্যে দুর্গাপুজো হয় না। সরস্বতী পুজোতে বাধা দেওয়া হয় না। নরেন্দ্র মোদি তো বলেছিলেন, পশ্চিমবঙ্গে রাম নাম করলে জেলে পোরা হয়। বিজেপির কৌশল খেটে গিয়েছে লোকসভা ভোটে। মেরুকরণের ফসল ঘরে তুলেছে বিজেপি। সুত্র-জিনিউজ
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










